November 18, 2026, 2:57 am
সর্বশেষ সংবাদ:
দেশে অপরিণত জন্মের হার ১৬.২ শতাংশ ২৬ বছর পর হাম-মুক্ত দেশের মর্যাদা হারাল যুক্তরাষ্ট্র লাভার বয় ইমেজের রবার্ট প্যাটিনসন বাস্তবে কতটা রোমান্টিক ‘১৫-২০ জন প্রবাসী এনে জাতীয় দল গড়া একমাত্র সমাধান নয়’ নিষিদ্ধ সংগঠনের তৎপরতা বন্ধে সরকারের সদিচ্ছা নিয়ে জনমনে সংশয়: জামায়াত নেতা আযাদ ফিলিপাইনে আঞ্চলিক মিত্রদের নিয়ে ট্রাম্পের বৈঠক, বাইরে ব্যাপক বিক্ষোভ যে দৃশ্য ক্রিকেটে বিরল, সাফ ফুটবলে সেটাই দেখাল ভারত-পাকিস্তান গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে: সংসদে শফিকুর রহমান ‘আল্লাহর রহমতে বাংলাদেশ ভালো অবস্থাতেই আছে’ বোর্ড চাইলে আবারও এনভিডিয়ার প্রধান হতে চান হুয়াং

চট্টগ্রাম জলাবদ্ধতায় দুর্গত ৭০০ পরিবারের মাঝে সিএমপির ত্রাণ বিতরণ

Reporter Name
  • Update Time : Tuesday, July 14, 2026
  • 120 Time View
জাহাঙ্গীর আলম বিশেষ প্রতিনিধি
চট্টগ্রামে চলমান ভারী বর্ষণ ও আকস্মিক জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ও আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। সিএমপি কমিশনার হাসান মোঃ শওকত আলীর পক্ষ থেকে মহানগরের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থানরত সর্বমোট ৭০০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। গত ১২ ও ১৩ জুলাই নগরীর বিভিন্ন এলাকায় এই ত্রাণ কার্যক্রম পরিচালিত হয়।
​পুলিশ সূত্রে জানা যায়, সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) উপস্থিতিতে অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
​১২ জুলাই রাতের ত্রাণ কার্যক্রম:
গত ১২ জুলাই রাত পৌনে ৮টার দিকে পাঁচলাইশ থানাধীন হোসেন আহম্মদ চৌধুরী সিটি কর্পোরেশন স্কুল এন্ড কলেজ আশ্রয়কেন্দ্রে ৮টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এর পরপরই রাত ৮টার দিকে খুলশী থানাধীন পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন ডাঃ শহীদ মকবুল আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৮৪টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। এই দুটি স্থানে ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) সোহেল পারভেজ, খুলশী থানার ওসি মোজাম্মেল হক ও পাঁচলাইশ থানার ওসি মোঃ জাহেদুল ইসলাম।
​একই দিন রাত সোয়া ৮টার দিকে আকবরশাহ থানাধীন ফিরোজশাহ কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া ৯৫টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এ সময় উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) মোঃ আলমগীর হোসেন ও আকবরশাহ থানার ওসি মোঃ কামরুজ্জামান উপস্থিত ছিলেন।
​১৩ জুলাই দুপুরের ত্রাণ কার্যক্রম:
আজ ১৩ জুলাই দুপুর ১২টার দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন হাজিপাড়া আব্দুল মোনায়েম হাইস্কুলে আশ্রয় নেওয়া ১৩টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) সোহেল পারভেজ ও বায়েজিদ বোস্তামী থানার ওসি মোঃ আব্দুল করিম। একই সময়ে (দুপুর ১২টা) ইপিজেড থানার বিভিন্ন এলাকায় দুর্যোগ কবলিত আরও ২০০টি পরিবারের মাঝে সিএমপির ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
​এদিকে আজ দুপুর পৌনে ১টার দিকে চান্দগাঁও থানাধীন শমসের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর মোহরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কালা মিয়া পুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় গ্রহণকারী ২০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ হাসান মোস্তফা স্বপন, পাঁচলাইশ জোনের সহকারী পুলিশ কমিশনার বিধান আবিদ ও চান্দগাঁও থানার ওসি মোঃ জসিম উদ্দিন।
​সিএমপির এই মানবিক উদ্যোগ দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে আশ্রয়হীন ও ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে স্বস্তি এনে দিয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিপন্ন মানুষের পাশে সিএমপির এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com