August 18, 2026, 1:11 pm
সর্বশেষ সংবাদ:
জ্বালানি ও ব্যাংক খাতে স্থিতিশীলতা সরকারের প্রধান অগ্রাধিকার হওয়া উচিত যুক্তরাষ্ট্র নয়, যুদ্ধকালীন নিয়ন্ত্রণ নিজেদের হাতে চায় দক্ষিণ কোরিয়া অর্থনীতির সংকট মোকাবিলায় ১৮০ দিনে সরকারের যত পদক্ষেপ থানা হাজতে আ.লীগ নেতার ভিডিও, ওসিসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার রাশিয়ার নির্বাচনে নিষিদ্ধই থাকছে বিরোধী দল, উপপ্রধানের কারাদণ্ড রাজস্ব সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী দেশের অগ্রযাত্রায় মেধাবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন বাসযোগ্য নগর গড়তে সবার সহযোগিতা প্রয়োজন: ডিএনসিসি প্রশাসক মার্কিন মিত্র ওমানকে বো/মা মেরে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিলেন ট্রাম্প

চবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, অতিরিক্ত পুলিশ সুপার আহত

Reporter Name
  • Update Time : Wednesday, October 15, 2025
  • 109 Time View
127

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ১ নম্বর গেটে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনায় হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) কাজী তারেক আজিজ আহত হয়েছেন।

বুধবার (১৫ অক্টোবর) রাত ৮টার পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নেয় ১ নম্বর গেট এলাকায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে সংঘর্ষের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে মাথায় আঘাত পান এএসপি কাজী তারেক আজিজ। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি চট্টগ্রাম জেলার এক অতিরিক্ত পুলিশ সুপার গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

রাত ৯টার পর থেকে গেট এলাকা ও আশপাশে টানটান উত্তেজনা বিরাজ করছে। উভয়পক্ষ গেটের দুই পাশে অবস্থান নেয়, আর বিভিন্ন কেন্দ্রের ফলাফল ঘোষণার সময় বিজয়ী পক্ষ উল্লাস প্রকাশ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, র‍্যাবের পাশাপাশি বিজিবিও মোতায়েন করা হয়েছে।

ছাত্রদল চবি শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান অভিযোগ করে বলেন, বহিরাগত শিবির কর্মীরা এসে উসকানিমূলক আচরণ করছে।

অন্যদিকে শিবির সমর্থিত জোটের ভিপি প্রার্থী ইব্রাহীম হোসেন রনি বলেন, ছাত্রদল এসে স্লোগান দিয়ে উসকানি দিচ্ছে। আমরা সংঘর্ষ চাই না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com