July 1, 2026, 11:53 pm
সর্বশেষ সংবাদ:
বাংলা কিউআর কোড লেনদেনে নতুন নির্দেশনা পানিপ্রবাহ ব্যাহত করার যেকোনো প্রচেষ্টা ‘যুদ্ধ ঘোষণার শামিল’: পাকিস্তান ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ, চালু হচ্ছে ‘যানজট শুল্ক’ শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে আপাতত কোনো অগ্রগতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’ গণভোটের রায় না মানায় রাজপথে বিরোধী দল: জামায়াত আমির গণভোটের রায় না মানায় রাজপথে বিরোধী দল: জামায়াত আমির চীনের ‘টু প্লাস টু’ ও করিডর প্রস্তাব বিবেচনা করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার ঢাকা থেকে সারা দেশের এইচএসসি পরীক্ষা মনিটরিং করা যাবে

চলতি বছরে আ. লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ৩ হাজার নেতাকর্মী গ্রেফতার

Reporter Name
  • Update Time : Saturday, November 1, 2025
  • 115 Time View
132

চলতি বছরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর প্রায় ৩ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩১ অক্টোবর) এক ব্রিফিংয়ে এই তথ্য জানান ডিএমপির ডিসি (মিডিয়া) তালেবুর রহমান।

তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতারের ঘটনাগুলো গণগ্রেফতার নয়। পলাতক নেতাদের অর্থায়নে ঢাকায় মিছিল করার চেষ্টা করছে তারা। কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় দলটির নেতাকর্মীদের মিছিল-মিটিংয়ের সুযোগ নেই।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, আজ শুক্রবার ভোর থেকে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালানো হয়েছে। এ সময় ঝটিকা মিছিলের চেষ্টাকালে ৪৬ জনকে গ্রেফতার করা হয়। একইসঙ্গে ১৮ জনকে শেরে বাংলা নগর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে ঢাকার রাজপথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আনাগোনা বেড়েছে। এ সময় ঝটিকা মিছিল থেকে ককটেল ফাটিয়ে আতঙ্ক তৈরির ঘটনাও ঘটেছে। এই তিন হাজার নেতাকর্মীর মধ্যে বেশিরভাগই ঝটিকা মিছিল করতে গিয়ে গ্রেফতার হয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com