July 1, 2026, 3:19 am
সর্বশেষ সংবাদ:
ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হবে ব্যাংকিং খাত: জামায়াত এমপি জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

চারুকলায় ফ্যাসিবাদের মুখাবয়ব পোড়ানোয় কাদের দায়ী ও হুঁশিয়ার করলেন ফারুকী

Reporter Name
  • Update Time : Saturday, April 12, 2025
  • 123 Time View
112

নববর্ষের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার জন্য চারুকলার বানানো ফ্যাস্টিস্ট হাসিনার মুখাবয়ব পুড়িয়ে দেওয়া হয়েছে। যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের প্রত্যেককেই দ্রুত আইনের আওতায় আনা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দোসররা এ ঘটনার সঙ্গে জড়িত বলে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা। যেখানে তিনি বলেন, ‘হাসিনার দোসররা গতকাল ভোর রাতে চারুকলায় ফ্যাসিবাদের মুখাবয়ব পুড়িয়ে দিয়েছে। এই দুঃসাহস যারা দেখিয়েছে- সফট আওয়ামী লীগ হোক বা আওয়ামী বি টিম হোক- তাদের প্রত্যেককেই আইনের আওতায় আসতে হবে, দ্রুত।’

শোভাযাত্রার ঠিক আগ মুহূর্তে ফ্যাস্টিস্ট হাসিনার মুখাবয়ব পুড়িয়ে দেওয়া হলেও শোভাযাত্রাকে আরও বেশি তাৎপর্যপূর্ণ হবে বলে জানিয়েছেন ফারুকী। বলেন, ‘এই শোভাযাত্রা থামানোর চেষ্টায় আওয়ামী লীগের হয়ে যারা কাজ করছে, আমরা শুধু তাদেরকে আইনের আওতায় আনবো তা না, আমরা নিশ্চিত করতে চাই এবারের শোভাযাত্রা যেন আরও বেশি তাৎপর্যপূর্ণ হয়।’

ফারুকী আরও বলেন, ‘কালকে রাতের ঘটনার পর হাসিনার দোসররা জানিয়ে দিয়ে গেলো বাংলাদেশের মানুষ এক হয়ে উৎসব করুক তারা এটা চায় না। আমরা এখন আরও বেশি ডিটারমাইনড, এবং আরো বেশি সংখ্যায় অংশ নিব।’

বর্ষবরণের শোভাযাত্রায় ফ্যাসিবাদের বিকট মুখ না রাখাই ভালো হবে ফেসবুকে এমন মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছিল জানিয়ে ফারুকী বলেন, ‘গত কিছুদিন জুলাই আন্দোলনের পক্ষের অনেকেই বলেছিলেন, এবারের শোভাযাত্রা সবচেয়ে অন্তর্ভুক্তিমূলক ও ভিন্ন রকমের হচ্ছে। এখানে ফ্যাসিবাদের ঐ বিকট মুখ না রাখাই ভালো। আমরাও সব রকম মত নিয়েই ভাবছিলাম, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মত জানার চেষ্টা করছিলাম। কিন্তু কালকের ঘটনার পর এই দানবের উপস্থিতি আরো অবশ্যম্ভাবী হয়ে উঠল। জুলাই চলমান।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com