August 18, 2026, 11:19 am
সর্বশেষ সংবাদ:
দেশের অগ্রযাত্রায় মেধাবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন বাসযোগ্য নগর গড়তে সবার সহযোগিতা প্রয়োজন: ডিএনসিসি প্রশাসক মার্কিন মিত্র ওমানকে বো/মা মেরে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিলেন ট্রাম্প ৯০ শতাংশ ভাড়াটিয়ার তথ্য নেই, জ/ঙ্গি আস্তানাসহ বাড়ছে খু/ন সাগরে নিম্নচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত চিফ প্রসিকিউটরের কাছে নিরাপত্তা চাইলেন রাষ্ট্রপক্ষের সাক্ষী শিশুর হাম, চিকিৎসা করাতে ঘরবাড়ি বিক্রি করে নিঃস্ব চট্টগ্রামে জলাবদ্ধতার স্থায়ী সমাধান দরকার: জামায়াত নেতা তিন শহরে নারীদের বিশেষ বাস চালু হচ্ছে আজ

চা বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি, ৩৬ জনের চাকরির সুযোগ

Reporter Name
  • Update Time : Monday, August 10, 2026
  • 26 Time View
36

বাংলাদেশ চা বোর্ড এবং এর অধীনস্থ বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট ও প্রকল্প উন্নয়ন ইউনিটে নতুন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিভিন্ন ক্যাটাগরির মোট ১৩টি পদে সর্বমোট ৩৬ জনকে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনে তাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন, যা ইতোমধ্যে শুরু হয়েছে এবং আগামী ২৫ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত কার্যকর থাকবে।

নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্যানুযায়ী, প্রার্থীদের বয়স ২৬ জুলাই ২০২৬ তারিখের ভিত্তিতে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। আবেদনের জন্য নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে ছবি ও স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র পূরণ করতে হবে। উল্লেখ্য, কোনো এফিডেভিট বয়স প্রমাণের দলিল হিসেবে গ্রহণযোগ্য হবে না এবং নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।

আবেদন ফি বাবদ ১ থেকে ৭ নং পদের জন্য ১১২ টাকা এবং ৮ থেকে ১৩ নং পদের জন্য ৫৬ টাকা টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরিশোধ করতে হবে। আবেদন সাবমিট করার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে এই ফি জমা দিতে হবে। নিয়োগটি অস্থায়ী ধরনের এবং নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com