ইসরায়েল–যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির আহত স্ত্রী মানসুরেহ খোজাস্তেহ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আজ মানসুরেহ খোজাস্তেহর মৃত্যুর কথা জানিয়েছে। ১৯৬৪ সালে আয়াতুল্লাহ আলী খামেনির সাথে বিয়ে হয়েছিলো তার।
এর আগে, ইসরায়েল–যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি, তার মেয়ে, জামাতা এবং নাতি।