November 18, 2026, 9:17 am
সর্বশেষ সংবাদ:
হাতিরঝিলের পানি কেন গোলাপি হলো, কারণ খুঁজছে বুয়েট জুলাই শক্তির অনৈক্য দিল্লির ফ্যাসিস্টকে উৎসাহ দিচ্ছে লালবাগে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের অর্থায়ন ও নেতৃত্বের অভিযোগে সাবেক নেতা গ্রেপ্তার ট্রাম্প, পুতিন ও শি-র বৈঠক ইউরোপকে কেন উদ্বিগ্ন করছে? পারমাণবিক বিদ্যুৎ ক্লাবে বাংলাদেশ, বাণিজ্যিক উৎপাদন আগামী বছর তিন আলাদা উদ্দেশ্য নিয়ে এক টেবিলে ট্রাম্প, পুতিন ও সি, কী থাকতে পারে আলোচনায়? ৬০টির বেশি বই পড়ে ১১ বছরেই কিশোর পেল ১ কোটি ৬৫ লাখ টাকা মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন রণতরি ইউএসএস রুজভেল্ট: ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ কি আবার শুরু হচ্ছে রূপপুরে বিদ্যুৎ উৎপাদন, কেক কেটে আনন্দ উদযাপন কর্মকর্তা-কর্মচারীদের আমানত-রেমিট্যান্সে পিছিয়ে ইসলামি ধারার ব্যাংক

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাহরাইনের রাজার শোক প্রকাশ

Reporter Name
  • Update Time : Tuesday, March 3, 2026
  • 169 Time View

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এক বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে গভীর শোক প্রকাশ করেছেন বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফা।

বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুললতিফ বিন রশিদ আল জায়ানি সোমবার (২ মার্চ) দিবাগত রাতে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে টেলিফোন করে রাজার পক্ষ থেকে এ শোক জানান।

টেলিফোনালাপে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ইরানের নিক্ষিপ্ত মিসাইলের ধ্বংসাবশেষের আঘাতে এক বাংলাদেশি নাগরিকের মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে তিনি বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফার পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট গভীর শোক প্রকাশ করেন।

এসময় বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী বাহরাইনে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের সার্বিক নিরাপত্তা, সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে তার সরকার প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে জানান। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ ঘটনায় বাহরাইন সরকারের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

উল্লেখ্য, এর আগে সোমবার বিকেলে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে টেলিফোনে কথা বলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com