November 7, 2026, 1:56 am
সর্বশেষ সংবাদ:
চীনের অতি গোপনীয় স্পেসপ্লেনের ছবি প্রকাশ করল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগ ঐতিহ্যের শিকড়েই বাংলাদেশের ফ্যাশনের ভবিষ্যৎ ট্রাম্পকে রুখে দিয়েছে তরুণদের ভোট হরমুজে ভারত, চীন, কাতার ও ইরাককে ছাড় দিচ্ছে ইরান—নেপথ্যে কী রবিউল বললেন, পরীমনি তাঁর মুঠোফোন কেড়ে নিয়েছিলেন চাঁদপুর জেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আটক রোনালদোর ৭ নম্বর জার্সির কী হবে এনবিআরের ঢালাও ব্যাংক হিসাব জব্দে ব্যবসায়ী মহলে উৎকন্ঠা ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফেরার সুযোগ নেই, মাঠে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম যুক্তরাষ্ট্রের বাজারেও এ দেশের ব্যবসায়ীদের বিনিয়োগের সুযোগ রয়েছে

চীনের অতি গোপনীয় স্পেসপ্লেনের ছবি প্রকাশ করল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগ

Reporter Name
  • Update Time : Saturday, November 7, 2026
  • 0 Time View

আন্তর্জাতিক ডেস্ক: চীনের অত্যন্ত গোপনীয় রোবোটিক স্পেসপ্লেন শেনলং বা ডিভাইন ড্রাগন পৃথিবীর নিম্ন কক্ষপথে বিভিন্ন মিশন পরিচালনা করে থাকে। গত কয়েক বছর ধরে বেশ কয়েকটি মিশন পরিচালনার পাশাপাশি মহাকাশে দীর্ঘ সময় অবস্থান করেছে চীনের এই রহস্যময় স্পেসপ্লেন। তবে বেইজিং এখন পর্যন্ত মহাকাশযানটির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ছবি বা বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। ফলে দীর্ঘদিন ধরেই এই স্পেসপ্লেনটি বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও মহাকাশ সংস্থার তীব্র কৌতূহলের কেন্দ্রবিন্দুতে রয়েছে।

অবশেষে যুক্তরাষ্ট্রের ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি বা ডিআইএ প্রথমবারের মতো চীনের এই অতি গোপনীয় স্পেসপ্লেনের স্পষ্ট ছবি প্রকাশ করেছে। মার্কিন গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, গত বছর কক্ষপথে অবস্থানকালে চীনের এই স্পেসপ্লেনের উচ্চ রেজোল্যুশনের ছবি তুলেছিল বেসরকারি মহাকাশ প্রযুক্তিপ্রতিষ্ঠান ভ্যান্টর। চীনের এই স্পেসপ্লেন কক্ষপথে যেকোনো বস্তু স্থাপন করার পাশাপাশি বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে নিরাপদে পৃথিবীতে ফিরে আসতে সক্ষম।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তথ্যানুযায়ী, স্পেসপ্লেনটির দৈর্ঘ্য প্রায় ২৬ ফুট এবং প্রকাশিত ছবিতে এটির পেলোড বের দরজা আংশিকভাবে খোলা অবস্থায় দেখা গেছে। এ ছাড়া এর পেছনের অংশে একটি স্যাটেলাইট বা সার্ভিস মডিউল সংযুক্ত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মহাকাশ বিশেষজ্ঞদের মতে, চীনের এই স্পেসপ্লেনের নকশার সঙ্গে যুক্তরাষ্ট্রের স্পেস ফোর্সের এক্স-৩৭বি রোবোটিক স্পেসপ্লেনের অদ্ভুত মিল রয়েছে। ডারহাম ইউনিভার্সিটির মহাকাশ গবেষণা কেন্দ্রের স্যাটেলাইট ট্র্যাকিং বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন যে চীনের যানটি মার্কিন প্রযুক্তির অনুকরণেই তৈরি করা হয়েছে।

রাডার ট্র্যাকিংয়ের মাধ্যমে সংগৃহীত তথ্য থেকে জানা যায়, চীনের এই স্পেসপ্লেন অতীতে বেশ কিছু অজ্ঞাত পেলোড বা কিউবস্যাট মহাকাশে সফলভাবে স্থাপন করেছে। এ ছাড়া এটি মহাশূন্যে একটি স্যাটেলাইট ছেড়ে দিয়ে কিছুদিন পর তা পুনরায় সংগ্রহ করার বিশেষ সক্ষমতাও প্রদর্শন করেছে। মার্কিন গোয়েন্দা সংস্থার মতে, চীনের এই দ্রুত বর্ধমান মহাকাশ কর্মসূচি মূলত বৈশ্বিক অঙ্গনে সামরিক আধিপত্য বিস্তারের একটি সুদূরপ্রসারী কৌশলগত অগ্রাধিকার হিসেবে কাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com