October 2, 2026, 7:14 pm
সর্বশেষ সংবাদ:
বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি ও কর্মকর্তাকে লাঞ্ছিত করার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ময়মনসিংহে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ ৭ জন নিহত ময়মনসিংহে বাস–সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ, নিহত ৭ সিজারিয়ানের পর পেটে গজ রেখে সেলাই, সংকটাপন্ন বীথি বাঁচতে চান সন্তানের জন্য ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১১৬৩ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলনে আটক ৭ জনের কারাদণ্ড, ২ লাখ টাকা অর্থদণ্ড নাচের কথা বলে এনে ‘নৃত্যশিল্পীকে’ দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ রাড্ডা–কাণ্ডে এমপি পদ ছাড়লেন মিস্টি, অন্যদের কী হবে? শাহজালাল বিমানবন্দর থেকে ২ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ২ পঞ্চমবারের মতো ‘বে অব বেঙ্গল কনভারসেশন’ শুরু হচ্ছে কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

চীন যাচ্ছেন ডাকসুর ১৫ নেতা

Reporter Name
  • Update Time : Tuesday, March 17, 2026
  • 137 Time View

নিউজ ডেস্ক:
বাংলাদেশের ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসের আমন্ত্রণে ইয়ুথ ডেলিগেশন প্রোগ্রামে অংশ নিতে চীন সফরে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি-জিএসসহ ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল।

আগামী ২৮ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত এই সফর অনুষ্ঠিত হবে জানা গেছে। সফরে বাংলাদেশ ও চীনের তরুণ প্রজন্মের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও দীর্ঘমেয়াদি বন্ধুত্ব সুদৃঢ় হবে বলে আশা করছে চীনা দূতাবাস।

প্রতিনিধি দলে রয়েছেন ডাকসুর সহ-সভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম, সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মুহা মহিউদ্দীন খান, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতেমা তাসনিম জুমা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার, কমন রুম রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে ছালমা, আন্তর্জাতিক সম্পাদক জসীমউদ্দিন খান, ক্রীড়া সম্পাদক আরমান হোসেন, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক মো. জাকারিয়া, গবেষণা ও প্রকাশনা সম্পাদক সানজিদা আহমেদ তন্বি, সমাজসেবা সম্পাদক যুবাইর বিন নেছারী, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজহারুল ইসলাম ও সাহিত্য, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক এম এম আল মিনহাজ ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।

সম্প্রতি ডাকসু ভিপিকে দেওয়া এক আমন্ত্রণপত্রে চীনা দূতাবাস জানায়, ২৮ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত এই সফর অনুষ্ঠিত হবে। প্রতিনিধি দলটি আগামী ২৭ মার্চ ঢাকা ত্যাগ করবে এবং সফর শেষে ৩ এপ্রিল সন্ধ্যায় দেশে ফিরবে তারা। ভিসা ফি ব্যতীত রাউন্ড ট্রিপ বিমান ভাড়া, আবাসন, খাবার এবং চীনে অভ্যন্তরীণ যাতায়াতসহ যাবতীয় খরচ চীনা দূতাবাস বহন করবে বলে আমন্ত্রণপত্রে জানানো হয়েছে।

এই সফরের মূল লক্ষ্য হলো বাংলাদেশের তরুণ নেতাদের কাছে চীনের আধুনিক প্রযুক্তি ও উন্নয়নমূলক অর্জনগুলো তুলে ধরা।
সফরের উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে রয়েছে—
প্রযুক্তি পরিদর্শন : বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান ‘হুয়াওয়ে’ পরিদর্শন এবং চীনের বৈজ্ঞানিক অগ্রগতি সম্পর্কে অভিজ্ঞতা অর্জন।
মত বিনিময় : চীনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি সংলাপ ও মতবিনিময়।
একাডেমিক আলোচনা : চীনের বিভিন্ন থিংক ট্যাংক ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে চীনের উন্নয়ন কৌশল নিয়ে আলোচনা।
সাংস্কৃতিক অভিজ্ঞতা : চীনের বিচিত্র ও সমৃদ্ধসব সংস্কৃতি সশরীরে দেখার সুযোগ।

ঢাকাস্থ চীনা দূতাবাস বিশ্বাস করে, তরুণ প্রজন্মই দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি বন্ধুত্বের মূল সেতু। ডাকসুর মেধাবী তরুণ নেতাদের এই সফর দুই দেশের মধ্যকার সম্পর্ককে আরো শক্তিশালী করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com