July 1, 2026, 10:32 pm
সর্বশেষ সংবাদ:
বাংলা কিউআর কোড লেনদেনে নতুন নির্দেশনা পানিপ্রবাহ ব্যাহত করার যেকোনো প্রচেষ্টা ‘যুদ্ধ ঘোষণার শামিল’: পাকিস্তান ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ, চালু হচ্ছে ‘যানজট শুল্ক’ শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে আপাতত কোনো অগ্রগতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’ গণভোটের রায় না মানায় রাজপথে বিরোধী দল: জামায়াত আমির গণভোটের রায় না মানায় রাজপথে বিরোধী দল: জামায়াত আমির চীনের ‘টু প্লাস টু’ ও করিডর প্রস্তাব বিবেচনা করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার ঢাকা থেকে সারা দেশের এইচএসসি পরীক্ষা মনিটরিং করা যাবে

চুক্তিতে লেবানন না থাকলে ভেঙে পড়তে পারে যুদ্ধবিরতি: হিজবুল্লাহর হুঁশিয়ারি

Reporter Name
  • Update Time : Wednesday, April 8, 2026
  • 73 Time View
81

আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তিতে লেবানন অন্তর্ভুক্ত না হলে পুরো চুক্তিই ভেঙে পড়তে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

গোষ্ঠীটির সংসদ সদস্য ইব্রাহিম মুসাওয়ি দাবি করেছেন, এই যুদ্ধবিরতি চুক্তির আওতায় হিজবুল্লাহ-ইসরায়েলও অন্তর্ভুক্ত রয়েছে। যদি ইসরায়েল তা মেনে না চলে, তবে অঞ্চলজুড়ে, এমনকি ইরানসহ জবাব দেওয়া হবে।

অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষ এবং স্থল অভিযান অব্যাহত থাকবে। এর আগে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও বলেছেন, যুদ্ধবিরতি চুক্তির আওতায় লেবানন অন্তর্ভুক্ত নয়।

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে ইসরায়েলের একাধিক হামলার খবর পাওয়া গেছে।

সংঘাত শুরুর পর থেকেই ইরান বারবার বলছে, লেবানন ও ইরান একই ফ্রন্ট হিসেবে কাজ করছে। তাদের মতে, যেকোনো চুক্তিতে লেবানন ইস্যু অন্তর্ভুক্ত থাকতে হবে।

সূত্র: আল জাজিরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com