September 23, 2026, 10:44 am
সর্বশেষ সংবাদ:
পত্রিকা: ‘বোয়িংয়ের সাথে চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ’ আবারও বাড়ল সোনার দাম, ভরিতে ৫৪৮২ টাকা জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করে দেওয়ার হুমকি ট্রাম্পের ‘সাথী’ আমার জীবনটাই বদলে দিয়েছে: প্রিয়াঙ্কা গ্রিনল্যান্ডে দুটি নতুন সামরিক ঘাঁটি বানাবে যুক্তরাষ্ট্র শ্রীমঙ্গলে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ ২০২০ সালে বলিউডের এক তারকার ম্যানেজারের মৃত্যুর মামলা কেন আবারও তদন্ত করা হচ্ছে তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক জোরদারের প্রত্যয় নগদ অ্যাপে আইএফআইসি ব্যাংকের সঞ্চয় ও ঋণসেবা দিতে সমঝোতা চুক্তি আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরো তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত

চুক্তির জন্য মিনতি করছে ইরান, বললেন ট্রাম্প

Reporter Name
  • Update Time : Thursday, March 26, 2026
  • 97 Time View

আন্তর্জাতিক ডেস্ক:
ইরান চুক্তির জন্য ‘মিনতি’ করছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে প্রকাশ্যে তারা কেবল ‘প্রস্তাবটি বিবেচনা করছে’ বলে মন্তব্য করেছেন তিনি। বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেছেন, ইরান সামরিকভাবে বিধ্বস্ত হয়েছে এবং ঘুরে দাঁড়ানোর কোনও সুযোগ নেই।

ইরানি আলোচকদের ‘অদ্ভুত’ আখ্যা দিয়ে ট্রাম্প সতর্ক করে বলেন, ‘খুব দেরি’ হয়ে যাওয়ার আগেই তাদের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত। ট্রাম্প লিখেছেন, ইরানি আলোচকরা খুবই ভিন্ন এবং ‘অদ্ভুত’। তারা আমাদের কাছে একটি চুক্তির জন্য ‘মিনতি’ করছে। তাদের এটাই করা উচিত। কারণ তারা সামরিকভাবে বিধ্বস্ত এবং তাদের ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগ নেই। অথচ তারা প্রকাশ্যে বলছে, তারা কেবল ‘আমাদের প্রস্তাবটি দেখছে’। ভুল!!!

তিনি বলেছেন, ‌‘‘তাদের বিষয়টি গুরুত্ব সহকারে নেওয়া উচিত। অনেক দেরি হয়ে যাওয়ার আগেই। কারণ একবার তা হয়ে গেলে আর ফিরে আসার পথ থাকবে না এবং সেটি মোটেও সুখকর হবে না!’’

চার সপ্তাহের বেশি সময় ধরে চলা যুদ্ধ বন্ধে ইরান একটি চুক্তির জন্য মরিয়া বলে ট্রাম্প দাবি করলেও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ওই দাবি অস্বীকার করেছেন। তিনি বলেছেন, ইরান মার্কিন প্রস্তাব পর্যালোচনা করছে ঠিকই, কিন্তু সংঘাত থামানোর জন্য আলোচনায় বসার কোনও পরিকল্পনা নেই।

বুধবার ওয়াশিংটনে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, প্রসঙ্গক্রমে বলছি, ইরানি নেতারা আলোচনা করছেন এবং তারা এতটাই মরিয়া হয়ে চুক্তি করতে চাইছেন যে তা ভাষায় প্রকাশ করা কঠিন। কিন্তু তারা সেটি প্রকাশ্যে বলতে ভয় পাচ্ছেন। কারণ তারা নিজেদের জনগণের হাতে খুন হতে পারেন। আবার তারা আমাদের সৈন্যদের হাতে হত্যার শিকার হওয়ারও ভয় পাচ্ছেন।

মার্কিন দৈনিক দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১৪ মে বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের আগেই ট্রাম্প এই যুদ্ধ শেষ করতে চান। ইরান সংঘাতের কারণেই শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের ওই বৈঠক পিছিয়ে যায়।

এদিকে, পাকিস্তানের শীর্ষ এক কূটনীতিক বলেছেন, ওয়াশিংটন ও তেহরান পরস্পরের বিপরীতমুখী প্রস্তাব দিলেও দুই দেশের মধ্যে পরোক্ষ আলোচনা এখনও চলছে। যুদ্ধ বন্ধের এই আলোচনার মধ্যেই বৃহস্পতিবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌপ্রধান কমান্ডার আলিরেজা তাংসিরিকে হত্যার দাবি করেছে ইসরায়েল।

সূত্র: এনডিটিভি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com