August 18, 2026, 7:21 am
সর্বশেষ সংবাদ:
র‍্যাংকিং নয়, শিক্ষার্থীর সাফল্যই বিশ্ববিদ্যালয়ের আসল মাপকাঠি বন্যার নির্ভুল পূর্বাভাস দিতে ঢাবিতে গবেষণা প্রকল্প উদ্বোধন প্রবাসীদের নথি সত্যায়নে অভিন্ন নির্দেশনা জারির বিষয়ে হাইকোর্টের রুল বাংলাদেশকে উচ্চশিক্ষার হাব করতে কাজ করছে ইউজিসি মার্জিন ঋণে নতুন নিয়ম, ৫০ শতাংশ ইক্যুইটি বাধ্যতামূলক বন্যার ধাক্কা সামলে বোরো সংগ্রহে স্বস্তি ঋণের জন্য চাপ-মারধরের মামলায় সালমান এফ রহমানকে গ্রেফতার দেখালেন আদালত চট্টগ্রামে ২৬ আগস্ট জশনে জুলুস, নেতৃত্ব দেবেন আল্লামা সাবির শাহ হাটহাজারীতে যুবককে গুলি করে পালালো দুর্বৃত্তরা বিএনপি সরকারের ৬ মাসের মূল্যায়ন নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন আজ

চুল পড়া বন্ধে রসুনের যাদুকরী উপকার

Reporter Name
  • Update Time : Saturday, October 4, 2025
  • 162 Time View
182

চুল পড়া সমস্যা এখন অনেকেরই দৈনন্দিন চিন্তার কারণ। এ সমস্যা কমাতে বাজারে বিভিন্ন ধরণের প্রসাধনী ব্যবহার করেও অনেক সময় কাঙ্ক্ষিত ফল মেলে না। তবে ঘরোয়া উপাদান রসুন এ ক্ষেত্রে হতে পারে যাদুকরী সমাধান।

 

বিশেষজ্ঞদের মতে, রসুনে থাকা সালফার উপাদান চুল পড়া বন্ধে কার্যকর ভূমিকা রাখে। পাশাপাশি এর জীবাণুরোধী ক্ষমতা মাথার ত্বকে সংক্রমণ রোধ করে, ফলে স্বাভাবিকভাবে কমে যায় চুল পড়া।

কিভাবে ব্যবহার করবেন রসুন—

রসুন তেল:
নারকেল বা অলিভ অয়েলের মধ্যে থেঁতো করা রসুন দিয়ে কয়েক মিনিট ফুটিয়ে নিন। ঠাণ্ডা হলে ছেঁকে মাথার ত্বকে মাখুন। হালকা হাতে ৫-১০ মিনিট মাসাজ করলে চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়ে ও চুল পড়া কমে।

রসুন পেস্ট:
৮-১০ কোয়া রসুন থেঁতো করে শুকনো চুলের গোড়ায় আধঘণ্টা মেখে রাখুন। এরপর শ্যাম্পু করে ধুয়ে ফেললে চুল হয়ে উঠবে নরম, চকচকে ও মজবুত।

রসুন গুঁড়া:
রসুন গুঁড়া করে বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করুন। সপ্তাহে অন্তত একবার তেলের সঙ্গে মিশিয়ে চুলের গোড়ায় মাখলে ফল মিলবে দ্রুত।

তবে বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, রসুন ব্যবহারের আগে অবশ্যই পরীক্ষা করে দেখা উচিত শরীরে অ্যালার্জি আছে কিনা। কারণ, অ্যালার্জি থাকলে এটি উল্টো চুল ও ত্বকের ক্ষতি করতে পারে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com