July 1, 2026, 5:36 am
সর্বশেষ সংবাদ:
ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হবে ব্যাংকিং খাত: জামায়াত এমপি জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

চেকদের বিপক্ষে পেনাল্টি গোলে রক্ষা দক্ষিণ আফ্রিকার

Reporter Name
  • Update Time : Friday, June 19, 2026
  • 38 Time View
49

প্রথম ম্যাচে মেক্সিকোর কাছে ২-০ গোলে হেরে এমনিতেই ব্যাকফুটে ছিল দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় রাউন্ডে ওঠার আশা বাঁচিয়ে রাখতে আজ চেক প্রজাতন্ত্রের বিপক্ষে জয় ছাড়া পথ ছিল না তাদের। এমন বাঁচা-মরার ম্যাচে ম্যাচের ষষ্ঠ মিনিটেই গোল হজম করে বিপদে পড়েছিল দক্ষিণ আফ্রিকা। তবে ম্যাচের শেষ দিকে পেনাল্টি থেকে গোল করে চেক প্রজাতন্ত্রের সাথে ১-১ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে হুগো ব্রুসের দল। এই ড্রয়ে গ্রুপ ‘এ’ থেকে পরের রাউন্ডে যাওয়ার সমীকরণ টিকে রইল দুই দলেরই।

আজ একাদশে এক ধাক্কায় পাঁচটি পরিবর্তন আনে চেক প্রজাতন্ত্র। ওয়েস্ট হ্যামের তারকা মিডফিল্ডার টমাস সুচেক, জেলেনি, প্রোভোদ ও শুলৎসদের মতো নিয়মিত মুখদের বেঞ্চে বসিয়ে হোলেশ, দারিদা, চের্ভ ও মিখাল সাদিলেকদের সুযোগ দেন চেক কোচ। অন্যদিকে মেক্সিকোর বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখায় আজ নিষিদ্ধ ছিলেন দক্ষিণ আফ্রিকার শেফেলো সিথোলে ও থেম্বা জোয়ানে। বাধ্য হয়েই একাদশে তিনটি পরিবর্তন এনে এমবাথা, মাসেকো ও অ্যাপোলিসকে নামান কোচ হুগো ব্রুস।

ম্যাচ শুরুর বাঁশি বাজতে না বাজতেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে চেক প্রজাতন্ত্র। যার ফলশ্রুতিতে ম্যাচের ষষ্ঠ মিনিটেই লিড নেয় ইউরোপের দলটি। যা চলতি ২০২৬ বিশ্বকাপের এখন পর্যন্ত দ্রুততম গোল। ডান প্রান্ত ধরে বাড়ানো একটি লম্বা থ্রো তাড়া করে বল নিয়ন্ত্রণে নেন চেক ফরোয়ার্ড অ্যাডাম হ্লোজেক। এরপর ডি-বক্সে বল বাড়িয়ে দিলে সোইকার সঙ্গে ওয়ান-টু দক্ষিণ আফ্রিকার জাল কাঁপান মিখাল সাদিলেক। পিছিয়ে পড়ে গোল শোধে মরিয়া হয়ে ওঠে আফ্রিকা। প্রথমার্ধের বিরতির ঠিক আগে গোল শোধ করার সুবর্ণ সুযোগ পেলেও চেক ডিফেন্ডারদের বাধায় তা ভেস্তে যায়। ফলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই মাঝবিরতিতে যায় চেক প্রজাতন্ত্র।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ম্যাচে ফিরতে মরিয়া দক্ষিণ আফ্রিকা। ৪৭ মিনিটে চেক তারকা প্যাট্রিক শিকের হেড রুখে দিয়ে দক্ষিণ আফ্রিকাকে ম্যাচে টিকিয়ে রাখেন গোলরক্ষক রনওয়েন উইলিয়ামস। এরপর আক্রমণের ধার বাড়াতে বদলি হিসেবে এভিডেন্স মাকগোপাকে মাঠে নামান ব্রুস। ৭৩ মিনিটে মাকগোপার একটি হেড কোনোমতে ঠেকিয়ে দেন চেক গোলরক্ষক।

ম্যাচের ৮০ মিনিটে আসে সেই কাঙ্ক্ষিত মাহেন্দ্রক্ষণ। দক্ষিণ আফ্রিকার থাপেলো মাসেকোর একটি শট ডি-বক্সের ভেতর হাত দিয়ে ব্লক করে বসেন চেক প্রজাতন্ত্রের বদলি ডিফেন্ডার পাভেল শুলৎস। রেফারি কোনো দ্বিধা ছাড়াই দক্ষিণ আফ্রিকার পক্ষে পেনাল্টির বাঁশি বাজান। ৮২ মিনিটে স্পট কিক থেকে দক্ষিণ আফ্রিকাকে উল্লাসে ভাসান তেবোহো মোকোয়েনা। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ১-১ সমতা নিয়েই শেষ হয় ম্যাচ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com