August 18, 2026, 5:35 am
সর্বশেষ সংবাদ:
চট্টগ্রামে ২৬ আগস্ট জশনে জুলুস, নেতৃত্ব দেবেন আল্লামা সাবির শাহ হাটহাজারীতে যুবককে গুলি করে পালালো দুর্বৃত্তরা বিএনপি সরকারের ৬ মাসের মূল্যায়ন নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন আজ পদোন্নতির জন্য চিকিৎসকদের এইচআরআইএস প্রোফাইল হালনাগাদের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে ক্যারিয়ার সেন্টার চালুর নির্দেশ ডেমরায় বোমাসহ গ্রেফতার দুজন রিমান্ডে বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পেছালো, পরবর্তী তারিখ ১০ সেপ্টেম্বর বগুড়ায় জামায়াত সমর্থিত ৭ আইন কর্মকর্তার পদত্যাগ চীন-বাংলাদেশ বাণিজ্য ঘাটতি দূর করতে যৌথ উদ্যোগের আহ্বান এফবিসিসিআই’র কার পার্কিং নিয়ে তর্ক, জনসম্মুখে কয়েক রাউন্ড গুলি ছুড়লেন যুবক

ছয় মাসে সরকারের উদ্যোগ আছে, তবে অর্থনীতির পুঞ্জীভূত সংকট কাটেনি

Reporter Name
  • Update Time : Saturday, August 15, 2026
  • 16 Time View
21

বর্তমান সরকারের শাসনামলের প্রথম ছয় মাসকে ইতিবাচক উদ্যোগের সূচনাকাল হিসেবে দেখছেন অর্থনীতিবিদ অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান। সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) এই সম্মানীয় ফেলোর মতে, বিনিয়োগবান্ধব রাজস্ব নীতিমালা এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের ক্ষেত্রে সরকার কিছু আশাব্যঞ্জক পদক্ষেপ নিয়েছে। তবে উত্তরাধিকার সূত্রে পাওয়া অর্থনীতির গভীর ও পুঞ্জীভূত সংকটগুলো এখনো পুরোপুরি কাটিয়ে ওঠা সম্ভব হয়নি।

ড. মোস্তাফিজুর রহমানের বিশ্লেষণে, উচ্চ মূল্যস্ফীতি, কর্মসংস্থানের স্থবিরতা এবং ব্যাংকিং খাতের অস্থিরতার মতো সমস্যাগুলো এখনো অর্থনীতির প্রধান বাধা হিসেবে রয়ে গেছে। এর মধ্যে জ্বালানি ও বিদ্যুৎ সংকট বিনিয়োগের পথকে বিশেষভাবে সংকুচিত করেছে। তিনি মনে করেন, শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে না পারলে নতুন বিনিয়োগ আকর্ষণ করা সম্ভব হবে না।

বিনিয়োগ পরিস্থিতির উন্নয়নে স্বল্পমেয়াদে জ্বালানি আমদানি এবং মধ্যমেয়াদে দেশীয় গ্যাসের উৎস অনুসন্ধানে গুরুত্ব দিয়েছেন এই অর্থনীতিবিদ। এছাড়া বিনিয়োগ সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং সেবা প্রদানের ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করার পরামর্শও দিয়েছেন তিনি। সরকারের নেওয়া ইতিবাচক পদক্ষেপগুলোর সুফল পেতে ধৈর্য ধরে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে বলে মনে করছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com