October 2, 2026, 8:30 pm
সর্বশেষ সংবাদ:
ছুরিকাঘাতের পরও ককপিটের দরজা খুলেছিলেন পাইলট, ভয়ংকর সেই রাতের কথা জানালেন মোদিকে বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই ভারতকে সম্মান করেই খেলবে ব্রাজিল, বললেন আনচেলত্তি বাংলাদেশে কীভাবে ও কেন কোরিয়ান সংস্কৃতি এত জনপ্রিয় হয়ে উঠলো? স্কয়ার গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন অনলাইনে ভবিষ্যতে যাওয়া সম্ভব হলে অতীতে ফেরা যাবে না কেন বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি ও কর্মকর্তাকে লাঞ্ছিত করার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ময়মনসিংহে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ ৭ জন নিহত ময়মনসিংহে বাস–সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ, নিহত ৭ সিজারিয়ানের পর পেটে গজ রেখে সেলাই, সংকটাপন্ন বীথি বাঁচতে চান সন্তানের জন্য

জকসু ভিপি-জিএসকে ক্যাম্পাস থেকে বের করে দিলো ছাত্রদল

Reporter Name
  • Update Time : Tuesday, August 4, 2026
  • 54 Time View

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ইউজিসি চেয়ারম্যানের উপস্থিতিতে একটি অনুষ্ঠান চলাকালে প্ল্যাকার্ড প্রদর্শনকে কেন্দ্র করে এই বিরোধের সূত্রপাত হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে, যা পরে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার পর ছাত্রদলের নেতাকর্মীরা জকসু ভিপি রিয়াজুল ইসলাম এবং জিএস আব্দুল আলিম আরিফকে ক্যাম্পাসের ভেতর থেকে বের করে দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তাদের দুজনকে রিকশায় তুলে দিয়ে ক্যাম্পাস থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বর্তমানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত সংশ্লিষ্ট কোনো পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com