জগন্নাথদেবের রথযাত্রা বৃহস্পতিবার
আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) বাংলাদেশের উদ্যোগে এবারও শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে ৯ দিনব্যাপী উৎসব পালিত হবে। আগামী বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৮টায় ঢাকায় ইসকন স্বামীবাগ মন্দিরে বিশ্বশান্তি কামনায় বৈদিক মন্ত্র উচ্চারণ সহযোগে অগ্নিহোত্র যজ্ঞের মাধ্যমে উৎসবের শুভসূচনা করা হবে। গতকাল সোমবার রাজধানীর স্বামীবাগ মন্দিরে আয়োজিত মতবিনিময়সভায় ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক শ্রীমৎ ভক্তিময় নিতাই স্বামী সাংবাদিকদের এসব তথ্য জানান। ইসকন সূত্রে জানা যায়, রাজধানীর স্বামীবাগ থেকে রথযাত্রা জয়কালী মন্দির, ইত্তেফাক মোড়, শাপলা চত্বর, দৈনিক বাংলার মোড়, পল্টন মোড়, জাতীয় প্রেস ক্লাব, হাইকোর্ট, দোয়েল চত্বর, শহীদ মিনার ও পলাশীর মোড় হয়ে শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পৌঁছাবে। পরে ২৪ জুলাই শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো...