March 18, 2026, 1:59 am
সর্বশেষ সংবাদ:
ইরানে সেনা পাঠাতে ভীত নই, যদি স্থল হামলা হয় তাহলে ভিয়েতনামের মতো অবস্থা হতে পারে: ট্রাম্প হরমুজ প্রণালী মুক্ত করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দিতে পারে আমিরাত চা বিক্রেতা সেই নানি-নাতনির কাছে ‘ঈদ উপহার’ পাঠালেন প্রধানমন্ত্রী শাহ আমানত বিমানবন্দরে বাতিল ফ্লাইটের সংখ্যা বেড়ে ১৩৭ ইসরাইলের স্বপ্নভঙ্গ হবে আর আমেরিকা পালাবে: ইরান পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ জবির নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক রইছ উদ্দীনের যোগদান মধ্যপ্রাচ্যে নতুন করে ২,৫০০ নৌসেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে প্রশ্নের জবাব দেবেন এলজিআরডি প্রতিমন্ত্রী নেতানিয়াহু কি আল-আকসা মসজিদের নিচে লুকিয়েছেন?

জবির নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক রইছ উদ্দীনের যোগদান

Reporter Name
  • Update Time : Wednesday, March 18, 2026
  • 12 Time View
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অষ্টম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড. মো. রইছ উদ্দীন।

মঙ্গলবার (১৭ মার্চ) আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি।

অধ্যাপক রইছ উদ্দীনের জন্ম সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার আতাপুর গ্রামে, ১৯৭১ সালের ১ এপ্রিল। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থানসহ স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।

পরে ২০০৩ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। 

তিনি ১৯৯৭ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। পরবর্তী সময়ে বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালনের পর ২০০৮ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। এখানে তিনি ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও কলা অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 

প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও বিশেষজ্ঞ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নীতিমালা প্রণয়নেও তার ভূমিকা রয়েছে।

গবেষণায়ও সক্রিয় অধ্যাপক রইছ উদ্দীনের জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে ২৭টি প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বর্তমানে তিনি ইউট্যাব কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং জবি শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। 

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক ও শিক্ষার্থী কল্যাণমূলক কর্মকাণ্ডেও তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রীড়া কমিটি, মসজিদ পরিচালনা কমিটি এবং শিক্ষার্থী সংশ্লিষ্টসহ বহু কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

শিক্ষা ও গবেষণার সঙ্গে সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, সৌদি আরব, মালয়েশিয়া ও থাইল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত একাডেমিক কনফারেন্সে অংশগ্রহণ করেছেন। বিভিন্ন শিক্ষা ও গবেষণা কার্যক্রমে সম্পৃক্ত ছিলেন ইসলামিক স্টাডিজ বিভাগের এই শিক্ষক।

 

এর আগে গতকাল সোমবার (১৬ মার্চ) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর (আচার্য) তাঁকে আগামী চার বছরের জন্য উপাচার্য পদে নিয়োগ দেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক অফিস আদেশে জানানো হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ১০ ধারা অনুযায়ী রাষ্ট্রপতির অনুমোদনক্রমে তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com