October 2, 2026, 7:19 pm
সর্বশেষ সংবাদ:
ভবিষ্যতে যাওয়া সম্ভব হলে অতীতে ফেরা যাবে না কেন বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি ও কর্মকর্তাকে লাঞ্ছিত করার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ময়মনসিংহে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ ৭ জন নিহত ময়মনসিংহে বাস–সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ, নিহত ৭ সিজারিয়ানের পর পেটে গজ রেখে সেলাই, সংকটাপন্ন বীথি বাঁচতে চান সন্তানের জন্য ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১১৬৩ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলনে আটক ৭ জনের কারাদণ্ড, ২ লাখ টাকা অর্থদণ্ড নাচের কথা বলে এনে ‘নৃত্যশিল্পীকে’ দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ রাড্ডা–কাণ্ডে এমপি পদ ছাড়লেন মিস্টি, অন্যদের কী হবে? শাহজালাল বিমানবন্দর থেকে ২ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ২

জুলাই বিপ্লবকে অপরাধ হিসেবে প্রতিষ্ঠার ঘৃণ্য অপচেষ্টা চলছে: ডাকসু ভিপি

Reporter Name
  • Update Time : Wednesday, February 25, 2026
  • 297 Time View

নিউজ ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) ভিপি সাদিক কায়েম অভিযোগ করেছেন, একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে ‘জুলাই বিপ্লব’কে ব্যর্থ করার অপতৎপরতা চালাচ্ছে। পতিত ফ্যাসিবাদের ফ্রেমিংয়ে জুলাইকে ‘অপরাধ’ হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। পোস্টে সাদিক কায়েম উল্লেখ করেন, জুলাইকে বিতর্কিত করতে গণভোট ও জুলাই সনদ প্রশ্নবিদ্ধ করার পাশাপাশি আন্দোলনকারীদের সুরক্ষা অধ্যাদেশ বাতিলের লক্ষ্যে পরিকল্পিত প্রোপাগান্ডা চালানো হচ্ছে, যা উদ্বেগজনক।

তিনি আরও বলেন, কথিত পুলিশ হত্যাকাণ্ডের তদন্তের নামে আওয়ামী উদ্দেশ্যপ্রণোদিত তৎপরতা চলছে এবং কিছু গণমাধ্যম এ বিষয়ে সরকারের ‘গ্রিন সিগন্যাল’ থাকার দাবি করছে—যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

ডাকসু ভিপি সতর্ক করে বলেন, যদি সুরক্ষা অধ্যাদেশ বাতিল করা হয় বা আইনি জটিলতায় ফেলে বিপ্লবীদের হয়রানি করা হয়, তবে শুধু ছাত্রনেতৃবৃন্দ নয়, জামায়াত, বিএনপি, এনসিপিসহ আওয়ামী বিরোধী রাজনৈতিক শক্তির শীর্ষ নেতারাও এর শিকার হতে পারেন। এমনকি দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে বর্তমান প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীও আইনি জটিলতায় জড়িয়ে পড়তে পারেন বলে মন্তব্য করেন তিনি।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে সাদিক কায়েম বলেন, জুলাইকে ব্যর্থ করতে পতিত ফ্যাসিস্ট ও তাদের সুবিধাভোগীদের অপচেষ্টা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে আন্দোলনকারীদের সুরক্ষা নিশ্চিত করে জুলাইয়ের আকাঙ্ক্ষা জাতীয় জীবনে বাস্তবায়নে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com