November 15, 2026, 6:05 am
সর্বশেষ সংবাদ:
বিশেষজ্ঞ কমিটির প্রতিবেদন প্রকাশ: জোর করে বাড়ানো হয়েছে অর্থনীতির আকার পত্রিকা: ‘আক্রান্ত হয়েও জানে না ৬৬ শতাংশ তরুণ’ ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার যুক্তরাষ্ট্রে বাড়ছে হামের সংক্রমণ, ২৬ বছর পর হারাল নির্মূলের স্বীকৃতি বিক্ষোভ চলতে থাকলে কারখানা বন্ধ রাখার ঘোষণা পোশাক মালিকদের জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অভিজ্ঞতা ও ঝুঁকি মোকাবিলায় ইএসডিওর নানামুখী তৎপরতা ভিএআর প্রযুক্তির যুগে বাংলাদেশ শ্রাবণের ভুলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ, ফাইনালে পাকিস্তান এমন ভুল কীভাবে করলেন শ্রাবণ প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অভিজ্ঞতা ও ঝুঁকি মোকাবিলায় ইএসডিওর নানামুখী তৎপরতা

Reporter Name
  • Update Time : Sunday, November 15, 2026
  • 13 Time View

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের একত্রিশতম জলবায়ু পরিবর্তন সম্মেলনে জলবায়ু অভিযোজন, স্থানীয় জনগোষ্ঠীর নেতৃত্ব এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবিতে সোচ্চার ছিল দেশের শীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ইএসডিও। সম্মেলনে সংস্থাটি স্থানীয় পর্যায়ে জলবায়ু অর্থায়ন নিশ্চিত করার পাশাপাশি নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণ এবং আগাম দুর্যোগ মোকাবিলা ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্বারোপ করে। আন্তর্জাতিক এই আসরে বাংলাদেশের অভিজ্ঞতা ও ঝুঁকি মোকাবিলার নানা দিক তুলে ধরে সংস্থাটি বিভিন্ন গুরুত্বপূর্ণ অধিবেশনে অংশ নেয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিনিধিদলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে ইএসডিওর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মো. শহীদ উজ জামান বিভিন্ন নীতিনির্ধারণী আলোচনায় নেতৃত্ব দেন।

সম্মেলনের অংশ হিসেবে বাংলাদেশ প্যাভিলিয়নে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতি এবং অভিযোজন অর্থায়ন নিয়ে একটি বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এতে প্রধান অতিথি এবং মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ড. মো. শহীদ উজ জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মো এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন ড. ফজলে রাব্বী সাদেক আহমেদ। এছাড়া সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশনের প্রতিনিধি শিরিন লিরাসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার বিশেষজ্ঞরা প্যানেল আলোচনায় অংশ নেন।

এই অধিবেশনে জলবায়ু পরিবর্তনের কারণে মানুষের সংস্কৃতি, ঐতিহ্য, সামাজিক সম্পর্ক এবং মানসিক নিরাপত্তার মতো অ-অর্থনৈতিক ক্ষয়ক্ষতির বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। এ সময় বিশেষ একটি নীতিসংক্ষিপ্ত প্রকাশের উদ্যোগের কথাও তুলে ধরা হয় যা জলবায়ু ক্ষতি মূল্যায়নে নতুন মাত্রা যোগ করবে। পাশাপাশি আরেকটি আন্তর্জাতিক অধিবেশনে ড. মো. শহীদ উজ জামান বাংলাদেশের বন্যাপ্রবণ এলাকার নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর ভূমিকা নিয়ে একটি গবেষণা উপস্থাপন করেন। ইকো কলেজের অধ্যক্ষ ড. সেলিমা আখতারের যৌথ রচনায় এই গবেষণায় স্থানীয় প্রতিষ্ঠানগুলোর নেতৃত্বে অভিযোজন কার্যক্রমের নানা দিক বিশদভাবে তুলে ধরা হয়।

দুর্যোগ ব্যবস্থাপনায় আগাম পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে ক্ষুদ্রঋণভিত্তিক অর্থায়ন ব্যবস্থার কার্যকারিতা জোরালোভাবে তুলে ধরে ইএসডিও। মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির অনুমোদিত তহবিলের মাধ্যমে দুর্যোগ আঘাত হানার আগেই ঝুঁকিপূর্ণ মানুষের কাছে সহায়তা পৌঁছে দেওয়ার মডেল বিশ্ববাসীর সামনে উপস্থাপন করা হয়। তাছাড়া গ্রিন ক্লাইমেট ফান্ড ও স্টার্ট নেটওয়ার্কসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে স্থানীয় মানবিক সহায়তা সংস্থাগুলোর নেতৃত্ব ও অর্থায়নের বিকেন্দ্রীকরণের দাবি জানানো হয়। ১৯৮৮ সাল থেকে দারিদ্র্য বিমোচন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসে কাজ করে যাওয়া এই সংস্থার এমন নানামুখী তৎপরতা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com