March 26, 2026, 11:26 am
সর্বশেষ সংবাদ:
লেবাননের পাশে ‘পূর্ণ সমর্থন’ ফ্রান্সের, জানালেন ম্যাক্রোঁ ইউনূস আমলে মুক্তিযোদ্ধা পীড়নের দেড় বছর এত অপমানিত আগে হননি মুক্তিযোদ্ধারা ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় তেলের দামে উর্ধ্বগতি ইরানের সঙ্গে নয়, যুক্তরাষ্ট্র কার্যত নিজের সঙ্গেই আলোচনা করছে: ইব্রাহিম জুলফাকারি প্রবাসী আয় আগের সব রেকর্ড ছাপিয়ে যাওয়ার সম্ভাবনা অন্তর্বর্তী সরকারের সময় বিদেশি ঋণ বেড়েছে ১০ বিলিয়ন ডলার দৌলতদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনায় জামায়াতের শোক বিশ্ব বৃহত্তর যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে: জাতিসংঘ মহাসচিব ‘স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়’ রাজারবাগে হামলা না হলে স্বাধীনতার ঘোষণা আসত আরও পরে: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় নির্বাচনের দিন সাধারণ ছুটি

Reporter Name
  • Update Time : Sunday, December 7, 2025
  • 107 Time View

নিউজ ডেস্ক:
চলতি সপ্তাহেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে জানিয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ভোটের দিন সাধারণ ছুটি থাকবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল, গণভোট এবং ভোটের আগে-পরে নানা বিষয় নিয়ে পর্যালোচনা বৈঠক শেষে এ কথা জানান তিনি।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার বিটিভিকে চিঠি দেওয়া হবে তফসিল রেকর্ড করার জন্য। যেদিন তফসিল ঘোষণা হবে সেদিন সন্ধ্যায় মাঠ পর্যায়ে মিটিং হবে।
আচরণবিধি প্রতিপালনে তফসিল ঘোষণার দিন থেকে প্রতিটি উপজেলায় দুজন করে ম্যাজিস্ট্রেট থাকবে। ভোটের পাঁচ দিন আগে ম্যাজিস্ট্রেট বাড়ানো হবে।

ভোটের দিন সাধারণ ছুটি থাকবে জানিয়ে তিনি বলেন, ব্যাংক, পোস্ট অফিস খোলা থাকবে ইসির প্রয়োজন অনুযায়ী। তফসিলের পর নতুন কোনো প্রকল্প অনুমোদন করতে পারবে না উপদেষ্টা পরিষদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com