July 1, 2026, 7:42 pm
সর্বশেষ সংবাদ:
এবার ঢাকা থেকে সারা দেশের এইচএসসি পরীক্ষা মনিটরিং করা যাবে পরবর্তী সেনাপ্রধান কে? আলোচনায় চার লেফটেন্যান্ট জেনারেল সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে হত্যার হুমকি, ‘পোষ্যদের’ শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি ইরানের ধর্মের নামে সন্ত্রাসবাদ বাংলাদেশ সমর্থন করে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয়:জামায়াত আমির রেজাল্ট খারাপ করলে শিক্ষার্থীরা পরীক্ষার খাতাও চেক করতে পারবে: শিক্ষামন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ জামায়াতের ছায়া বাজেট আর পাস হওয়া বাজেট কাছাকাছিই: শফিকুর রহমান ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী

দৌলতদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনায় জামায়াতের শোক

Reporter Name
  • Update Time : Thursday, March 26, 2026
  • 55 Time View
69

দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুনে ওঠার সময় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে তলিয়ে গেলে এই বিবৃতি লেখা পর্যন্ত ৪ জন নিহত ও আরও অন্তত ৪৫ জন নিখোঁজের মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক, বেদনা ও উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আজ ২৫ মার্চ এক শোক বিবৃতি প্রদান করেছেন।

প্রদত্ত শোক বিবৃতিতে তিনি বলেন, “বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুনে ওঠার সময় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে তলিয়ে গেলে এই বিবৃতি লেখা পর্যন্ত ৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আরও অন্তত ৪৫ জনের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। আমি এই মর্মান্তিক ও হৃদয়বিদারক দুর্ঘটনায় গভীর শোক, বেদনা ও উদ্বেগ প্রকাশ করছি।

তিনি আরও বলেন, রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে সংঘটিত এই হৃদয়বিদারক ঘটনা আমাদের সবাইকে গভীরভাবে নাড়া দিয়েছে। স্বজন হারানো পরিবারগুলোর আহাজারি ও অসহায়তা ভাষায় প্রকাশ করার মতো নয়। এ ধরনের ভয়াবহ দুর্ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমি নিহতদের রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, নিখোঁজদের সন্ধানে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর লক্ষ্যে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে অত্যন্ত দ্রুততার সাথে উদ্ধার তৎপরতা চালানোর জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে এই দুর্ঘটনার পেছনে গাফিলতি, অব্যবস্থাপনা কিংবা দায়িত্বহীনতার বিষয় রয়েছে কি না তা খতিয়ে দেখার লক্ষ্যে একটি নিরপেক্ষ, স্বচ্ছ ও উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করার জন্য আমি সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, শুধু শোক প্রকাশ করলেই চলবে না, আমাদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। যাতে ভবিষ্যতে আর কোনো পরিবারকে এভাবে স্বজন হারানোর বেদনা সহ্য করতে না হয়। আমি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com