February 25, 2026, 4:37 am
সর্বশেষ সংবাদ:
চট্টগ্রামে গ্যাস লিকেজে বিস্ফোরণ, নিহত বেড়ে ৪ ১০ হাজার শিক্ষার্থীকে চীনা ভাষা শিক্ষা দেওয়া হবে: চীনা রাষ্ট্রদূত কোনো জ্যোতিষ-গোয়েন্দা সংস্থাও ভাবেনি বিএনপি এত সিট পাবে: ধর্মমন্ত্রী শিবিরের কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ, দায়িত্বে এলেন সাদিক-ফরহাদ-জাহিদ জাতীয় সেনা শহীদ দিবস: সকালে সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী ইরানে ফলের বাজারে সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪ আইজিপি বাহারুল আলমের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল বেড়িবাঁধের গাছ কেটে নেওয়ায় বিএনপি নেতার পদ স্থগিত পিলখানা হত্যাযজ্ঞের ন্যায়বিচার ‘খুব কাছাকাছি’—আশাবাদ ইশরাক হোসেন নির্বাচনী তহবিলে জমা দেওয়া অনুদান ফেরত দেবেন তাসনিম জারা

জাতীয় সেনা শহীদ দিবস: সকালে সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : Wednesday, February 25, 2026
  • 24 Time View

জাতীয় সেনা শহীদ দিবস উপলক্ষে বনানী সামরিক কবরস্থানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে পিলখানা হত্যাকাণ্ডে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৪০ মিনিটে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর তদারকিতে পরিচালিত এই সামরিক কবরস্থানে উপস্থিত হয়ে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডে শাহাদাতবরণকারী ৫৭ জন মেধাবী সেনা কর্মকর্তার স্মৃতির প্রতি সম্মান জানাতে রাষ্ট্রীয় এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, ২০০৯ সালের সেই কালো অধ্যায়ে তৎকালীন বিডিআর (বর্তমান বিজিবি) সদর দপ্তর পিলখানায় বিদ্রোহের নামে নারকীয় হত্যাযজ্ঞ চালানো হয়। এতে তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন বীর সেনাকে হারায় বাংলাদেশ। দীর্ঘ দেড় দশক ধরে নিহতদের পরিবার ও সচেতন মহলের দাবির প্রেক্ষিতে এবং পিলখানা ট্র্যাজেডির ক্ষতকে রাষ্ট্রীয় মর্যাদায় স্মরণ করতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সরকার ২০২৫ সালে ২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় সেনা শহীদ দিবস’ হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com