March 18, 2026, 3:40 am
সর্বশেষ সংবাদ:
যুক্তরাষ্ট্রের চার অঙ্গরাজ্যে সন্ত্রাসী হামলার হুমকি ঠেকাতে সফল এফবিআই ‘ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর’ শীর্ষ নেতাদের হত্যা করলেও রাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়বে না: আব্বাস আরাঘচি ‘জামায়াতকে সঙ্গে নিয়ে চীনের ঈদ উপহার’ বিভ্রান্তির ব্যাখ্যা দিল দূতাবাস ইরানে সেনা পাঠাতে ভীত নই, যদি স্থল হামলা হয় তাহলে ভিয়েতনামের মতো অবস্থা হতে পারে: ট্রাম্প হরমুজ প্রণালী মুক্ত করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দিতে পারে আমিরাত চা বিক্রেতা সেই নানি-নাতনির কাছে ‘ঈদ উপহার’ পাঠালেন প্রধানমন্ত্রী শাহ আমানত বিমানবন্দরে বাতিল ফ্লাইটের সংখ্যা বেড়ে ১৩৭ ইসরাইলের স্বপ্নভঙ্গ হবে আর আমেরিকা পালাবে: ইরান পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ

‘জামায়াতকে সঙ্গে নিয়ে চীনের ঈদ উপহার’ বিভ্রান্তির ব্যাখ্যা দিল দূতাবাস

Reporter Name
  • Update Time : Wednesday, March 18, 2026
  • 21 Time View
বাংলাদেশে চীনা দূতাবাস ঢাকার বাসিন্দাদের মাঝে ঈদুল ফিতরের উপহার হিসেবে খাবারের প্যাকেট বিতরণ করেছে। মঙ্গলবার (১৭ মার্চ) ঢাকা-১৫ আসনের মিরপুর ১০ নম্বর আদর্শ বিদ্যালয়ের মাঠে এ খাবার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান উপস্থিত ছিলেন।

তবে চীনের অনুদান বিতরণ অনুষ্ঠানে জামায়াত আমির ড. শফিকুর রহমানের উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ওঠে।

এরপর বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছে চীনা দূতাবাস। 

দূতাবাসের ভাষ্য, চীনা রাষ্ট্রদূতের একটি দাতব্য অনুষ্ঠান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত কিছু তথ্য সত্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

দূতাবাস আরো জানায়, বাংলাদেশে চীনের বন্ধুত্বপূর্ণ নীতির প্রতি তারা প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচিত সরকারের সুশাসনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে দূতাবাস জানায়, দুই দেশের জনগণের কল্যাণে বাংলাদেশ সরকারের সঙ্গে একযোগে কাজ অব্যাহত থাকবে।

 

এর আগে, জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে চীন ও জামায়াতের যৌথ উদ্যোগে উপহার বিতরণের কথা বলা হয়, যা নিয়েও বিভ্রান্তি তৈরি হয়। চীন দূতাবাস ব্যাখ্যা দেওয়ার পর জামায়াতের পক্ষ থেকে পোস্টটি সংশোধন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com