March 15, 2026, 10:30 pm
সর্বশেষ সংবাদ:
পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী শিশু-কিশোরকে সাইকেল উপহার প্রতিমন্ত্রীর তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন জাহেদ উর রহমান ৮২৭ মিলিয়ন ডলারের জরুরি সামরিক তহবিল অনুমোদন দিল ইসরায়েল মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের আহ্বান জানালেন পোপ লিও আশুলিয়ায় মরদেহ পোড়ানোর দায়ে এমপি সাইফুলসহ ৬ জনের মৃত্যুদণ্ড যুদ্ধের মধ্যেই বিশ্বনেতাদের হুঁশিয়ারি দিল ইরান সংসদে দেখে দেখে বলা অনুমোদিত না: স্পিকার বিএনপি নেত্রীর ঘর থেকে ১৯৭ বোতল বিদেশি মদ উদ্ধার, স্বামী আটক ইরানে ধরা পড়ল ইসরায়েলি গুপ্তচর নেটওয়ার্ক, গ্রেফতার ২০ নির্বাচন, গণভোট ও ঐকমত্য কমিশন নিয়ে দ্বিচারিতা করা হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী এক বছরে উপহার পেয়েছেন ১৫ ভরি সোনা, রয়েছে কোটি টাকার সম্পদ

Reporter Name
  • Update Time : Thursday, January 1, 2026
  • 131 Time View

নিউজ ডেস্ক:
খুলনা-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী কৃষ্ণ নন্দী পেশায় একজন ব্যবসায়ী। নগদ অর্থ, স্থাবর ও অস্থাবর মিলিয়ে রয়েছে কোটি টাকার সম্পদ।

কৃষ্ণ নন্দী খুলনা জেলার ডুমুরিয়া (খুলনা-৫ আসনের মধ্যে) উপজেলার বাসিন্দা। তবে তিনি খুলনা-১ আসন থেকে আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হয়েছেন। তিনি জামায়াতে ইসলামীর খুলনার ডুমুরিয়া উপজেলার সনাতন শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় তিনি উল্লেখ করেছেন, তার বার্ষিক আয় ৬ লাখ ৮০ হাজার টাকা। কাছে রয়েছে নগদ ১৮ কোটি ৫৩ লাখ ৩৯ হাজার ৯৮৪ টাকা। তার ১৯ কোটি ২ লাখ ৩৯ হাজার ৯৮৪ টাকার অস্থাবর সম্পদ রয়েছে। ১ কোটি ৬৩ লাখ ৯০ হাজার টাকার স্থাবর সম্পদ রয়েছে।

এদিকে তিনি ব্যাংকের ১৭ কোটি ৯৭ লাখ ২৪ হাজার ৯৮৪ টাকার ব্যাংকের ঋণ দেখিয়েছেন। তার ২.৪৭ একর কৃষি জমি ও ০.৫ একর অকৃষি জমি রয়েছে।

হলফনামায় তিনি উল্লেখ করেছেন, খুলনার ডুমুরিয়া উপজেলায় তিনতলা বিশিষ্ট দুইটি পাকা দালান বাড়ি রয়েছে তার। ২০২৫ সালের আয়কর রিটার্নে প্রায় দুই কোটি ৬৯ লাক টাকার সম্পদ রয়েছে ও ১৫ ভরি সোনা তিনি উপহার হিসেবে পেয়েছেন বলে উল্লেখ করেছেন।

হলফনামা সূত্রে আরও জানা যায়, কৃষ্ণ নন্দী বিজ্ঞান বিভাগে মাধ্যমিক (এসএসসি) সম্পন্ন করেছেন। তবে তার স্ত্রী এবং সন্তানদের নামে কোনো স্থাবর ও অস্থাবর সম্পদ নেই বলেও উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com