August 8, 2026, 4:53 am
সর্বশেষ সংবাদ:
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচার, সতর্ক করল পুলিশ চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা, ৭ নারী আটক বন্যায় গৃহহারাদের জন্য ৫০০ ঘর বানাচ্ছেন সালমান খান সেউতা সংকট: কেন অনিয়মিত অভিবাসনকে ধর্মীয় রূপ দেওয়া হচ্ছে? বেগম খালেদা জিয়াকে নিয়ে আবেগঘন পোস্ট, যা লিখলেন আসিফ আকবর ৫৭ লাখ টাকার জাল নোট দিয়ে গয়না কেনার চেষ্টা, রুবেলের ২ দিনের রিমান্ড ব্রহ্মপুত্র নদ থেকে তরুণের পা বাঁধা মরদেহ উদ্ধার নেত্রকোনা শহরের বড়বাজারে অগ্নিকাণ্ড এক দফা কোনো ব্যক্তির ঘোষণা নয়, জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, মেয়েটিকেই টিসি দিল কর্তৃপক্ষ

জামায়াত-এনসিপি দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়: খায়রুল কবির খোকন

Reporter Name
  • Update Time : Saturday, August 8, 2026
  • 25 Time View
40

জুলাই-আগস্টের অভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী, কোনো দলের নয়, এটি এ দেশের সকল শ্রেণি-পেশার মানুষের আন্দোলনের ফসল বলে দাবি করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন।

তিনি বলেন, জামায়াত-এনসিপি জুলাই সনদের কথা বলে নন-ইস্যুকে ইস্যু করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়। যার কারণে তারা বলে যে ‘আমাকে মারো,’ মারলে তারা সিম্প্যাথি পাবে, এই জন্য তারা অশ্লীল ভাষায় বর্তমান প্রধানমন্ত্রীসহ বিএনপির বিরুদ্ধে তারা বিষোদগার করার চেষ্টা করছে।

শুক্রবার (৭ আগস্ট) নরসিংদী জেলা বিএনপির আয়োজিত শিশু একাডেমিতে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের মাঝে অনুদান প্রদান এবং আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খায়রুল কবির খোকন বলেছেন, বিএনপির জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে জামায়াত-এনসিপি দিশেহারা হয়ে পড়েছে। তারা নন-ইস্যুকে ইস্যু করে বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে যাচ্ছে। কার স্বার্থে করতে চাচ্ছে, আবার কী তারা ফ্যাসিস্টদের পুনর্বাসন করতে চায়। জনগণ এটা কোনো দিনও হতে দিবে না।

এ সময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন- নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ শিবপুর আসনের সংসদ সদস্য মঞ্জুর এলাহী, নরসিংদী-৫ রায়পুরা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দীন বকুল, জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাষ্টার, ভিপি জলিল, একেএম গোলাম কবির কামাল, হারুন অর রশিদ, খবিরুল ইসলাম বাবু, দ্বীন মোহাম্মদ দিপু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদসহ জুলাই আন্দোলনে শহীদের পরিবারের সদস্য ও আহতরা।

উল্লেখ্য, আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনে শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় শহীদদের পরিবারের সদস্য ও আহতদের হাতে নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com