November 24, 2026, 7:12 pm
সর্বশেষ সংবাদ:
টানা বর্ষণে পুঠিয়ায় পাকা ধানের ক্ষতির শঙ্কা, বিপাকে কৃষক তিন দিনে ৫৫ দলের সঙ্গে সংলাপ করবে ইসি, কোন দল কবে কমলগঞ্জে ঐতিহ্যবাহী রাখাল নৃত্যের ছন্দে মণিপুরীদের রাস উৎসবের সূচনা সফর সংক্ষেপ করে দেশে ফিরছেন জামায়াত আমির দেশের ৫৫ রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করবে ইসি, তারিখ ঘোষণা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী জিন, জাদু ও বদনজর থেকে সুরক্ষার জন্য ৩৩ আয়াত সেনাপ্রধানকে পাশে বসিয়ে সাঁজোয়া যান চালালেন প্রধানমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ নিয়ে যা জানালেন মজুরি বোর্ড চেয়ারম্যান শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া নিয়ে যা বললেন তথ্য প্রতিমন্ত্রী

জামায়াত এমপির বাড়িতে হামলা-ভাংচুর, প্রতিবাদে বিক্ষোভ

Reporter Name
  • Update Time : Wednesday, July 29, 2026
  • 100 Time View

মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় যশোরে জেলা জামায়াতের নেতাকর্মীরা সংসদ সদস্য ও দলীয় আমীর অধ্যাপক গোলাম রসুলের বাড়িতে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে মিছিল ও বিক্ষোভ করেন। কোর্ট মোড় থেকে বের হওয়া মিছিলটি শহরের প্রধান সড়কগুলো ঘুরে শেষ হয় চৌরাস্তায়, যেখানে বক্তারা সেই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করার দাবি জানান।

ঘটনার সূত্রপাত সকালের দিকে—নীলগঞ্জ সুপারি বাগান এলাকায় আল মাদরাসাতুল শারইয়্যাহর এক শিশুও এক অভিভাবককে মারধরের অভিযোগ ওঠে এমপির মেয়ের বিরুদ্ধে। এরপর ক্ষুব্ধ লোকজন মাদ্রাসার পাশের এমপির বাড়ি ঘিরে বিক্ষোভ শুরু করে এবং পরে বাড়িতে ভাঙচুর চালানো হয়। হামলাকারীরা বাড়ির সামনে দিনভর অবস্থান করলেও আশেপাশের আইনশৃঙ্খলা বাহিনী তৎপর হয়নি বলে বিক্ষোভকারীরা অভিযোগ করেন।

সংক্ষিপ্ত সমাবেশে জেলা জামায়াতের সাধারণ সম্পাদক আবু জাফর সিদ্দিকী, সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস ও প্রচার সম্পাদক শাহাবুদ্দিন বিশ্বাস বক্তব্য রাখেন এবং প্রশাসনকে দ্রুত জড়িতদের আইনের আওতায় আনার আহ্বান জানান; না হলে বিভিন্ন কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা। এদিন সন্ধ্যায় পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে দুই পক্ষের বক্তব্য নেন এবং সুষ্ঠু তদন্তের আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com