February 1, 2026, 8:04 pm
সর্বশেষ সংবাদ:
অর্ধেক ভোটারকে খুঁজে পাচ্ছেন না মির্জা আব্বাস সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ নাকি ফ্যাসিবাদের পক্ষে ‘না’, অবস্থান পরিষ্কার করুন: ডা. শফিকুর রহমান জামায়াত প্রার্থীর পক্ষে গণসংযোগকালে বিএনপি নেতাকর্মীদের হামলা, আহত ৫ গণভোটে আওয়ামী লীগের ‘না’ এর প্রচারণায় কিছু আসে যায় না: আসিফ মাহমুদ স্পোর্টসম্যানকে কখনো খারাপ কাজে জড়িত হতে দেখিনি: সেনাপ্রধান বাজেটে বাংলাদেশে অনুদান ৭৪ শতাংশ বাড়াল ভারত সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তিতে থাকছে না তুরস্ক হত্যা মামলার আসামির পলায়ন, ডেপুটি জেলারসহ বরখাস্ত ৮ আমি নির্বাচনে পাস করব ইনশাআল্লাহ : মানিকগঞ্জে বিএনপি প্রার্থী শান্ত এভাবে পদত্যাগ করলে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা হয়ে যাবে: ডাকসু নেতা সর্বমিত্র

জামায়াত প্রার্থীর পক্ষে গণসংযোগকালে বিএনপি নেতাকর্মীদের হামলা, আহত ৫

Reporter Name
  • Update Time : Sunday, February 1, 2026
  • 13 Time View

নিউজ ডেস্ক:
টাঙ্গাইলের ভূঞাপুরে জামায়াতে ইসলামীর গণসংযোগ চলাকালে হামলার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এতে জামায়াতে ইসলামীর ৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ফলদা ইউনিয়নের ধুবলিয়া এলাকার কমিউনিটি ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে।

আহত জামায়েত ও শিবিরের নেতাকর্মীরা হলেন— ফলদা ইউনিয়নের ধুবলিয়া ওয়ার্ড জামায়াত সম্পাদক মাসুদ ও আতেরিল্ল্যার শিবিরের সাথী সদস্য আশিকুর এবং অন্যান্যরা হলেন খাইরুল, জিহাদ ও রিজন। এর মধ্যে গুরুতর আহতরা হয়েছেন মাসুদ ও আশিকুর।

আহত আশিকুর জানান, তারা জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থীর পক্ষে দাঁড়িপাল্লা প্রতীকে গণসংযোগ চালাচ্ছিলেন। এ সময় স্থানীয় বিএনপির ২০-২৫ জন নেতাকর্মী তাদের ওপর অতর্কিত হামলা চালায় এবং এলোপাতাড়ি মারধর করে। এতে ঘটনাস্থলেই কয়েকজন আহত হন। পরে গুরুতর আহত দুজনকে স্থানীয়রা উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ভূঞাপুর উপজেলা জামায়াতের আমির আব্দুল্লাহ আল-মামুন বলেন, আমাদের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে গণসংযোগ করছিলেন। হঠাৎ করে হামলা চালানো হয়, যা অত্যন্ত নিন্দনীয়। আমরা এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিব।

খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেন, সেনাসদস্য ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাব্বির রহমান বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করে জানতে পারি জামায়েতে ইসলামীর কর্মীরা ভোট চাইতে গিয়েছিলো। স্থানীয়রা বাধা দিলে তাদের মাধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com