August 18, 2026, 11:27 am
সর্বশেষ সংবাদ:
দেশের অগ্রযাত্রায় মেধাবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন বাসযোগ্য নগর গড়তে সবার সহযোগিতা প্রয়োজন: ডিএনসিসি প্রশাসক মার্কিন মিত্র ওমানকে বো/মা মেরে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিলেন ট্রাম্প ৯০ শতাংশ ভাড়াটিয়ার তথ্য নেই, জ/ঙ্গি আস্তানাসহ বাড়ছে খু/ন সাগরে নিম্নচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত চিফ প্রসিকিউটরের কাছে নিরাপত্তা চাইলেন রাষ্ট্রপক্ষের সাক্ষী শিশুর হাম, চিকিৎসা করাতে ঘরবাড়ি বিক্রি করে নিঃস্ব চট্টগ্রামে জলাবদ্ধতার স্থায়ী সমাধান দরকার: জামায়াত নেতা তিন শহরে নারীদের বিশেষ বাস চালু হচ্ছে আজ

‘স্বরাষ্ট্র উপদেষ্টা’ সেজে ডিসির কাছে টাকা দাবি, প্রতারক গ্রেফতার

Reporter Name
  • Update Time : Tuesday, January 20, 2026
  • 195 Time View
217

নিউজ ডেস্ক:
প্রতারণার অভিযোগে মো. শামীম ওসমান (২৯) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ঢাকার সাভার থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয় বলে মঙ্গলবার (২০ জানুয়ারি) জানিয়েছে সাইবার পুলিশের একটি দল। তাদের দাবি, রাজশাহীর বাঘা থানার বাসিন্দা ওসমান একজন প্রতারক। স্বরাষ্ট্র উপদেষ্টা পরিচয়ে রাজশাহীর জেলা প্রশাসককে (ডিসি) হোয়াটসঅ্যাপের মাধ্যমে নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রদান ও অর্থ দাবি করেন তিনি।

সিআইডির মিডিয়া বিভাগ থেকে এসব তথ্য জানানো হয়।

সিআইডি বলছে, সিপিসি’র সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনসের একটি বিশেষ আভিযানিক দল সোমবার সাভার থেকে ওসমানকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি নিজেকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) পরিচয় দিয়ে রাজশাহীর ডিসির কাছে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠান। ওই বার্তায় তিনি উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে দাবি করেন, রাজশাহীতে কোনও আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেফতার করা যাবে না এবং আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না। একইসঙ্গে তিনি ডিসির কাছ থেকে মাসিক ‘কালেকশন’ সংক্রান্ত বিষয়ে জানতে চান এবং দ্রুত তার ব্যক্তিগত বিকাশ নম্বরে এক লাখ টাকা পাঠানোর নির্দেশ দেন।. badbitchkaty nudes

বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে সিপিসিকে বিষয়টি জানায়। পরে, তথ্যপ্রযুক্তির সহায়তায় এই প্রতারককে শনাক্ত করা হয়।

গ্রেফতারকৃত ওসমানের বিরুদ্ধে আগেও একই ধরণের প্রতারণার অভিযোগ রয়েছে। তার অপরাধ বৃত্তান্ত পর্যালোচনা করে জানা যায়, তিনি একজন পেশাদার প্রতারক। সরকারি উচ্চপদস্থ কর্মকর্তার পরিচয়ে প্রতারণার অভিযোগ রয়েছে। এছাড়াও রাজশাহীর বাঘা থানায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com