October 2, 2026, 3:39 pm
সর্বশেষ সংবাদ:
ওয়াশিংটন-নয়াদিল্লি সম্পর্কে টানাপোড়েন, মতবিরোধ প্রকাশ্যে থানার সামনে পুলিশ সদস্যকে যুবদল নেতার মারধর, আটকের পর ছাড়া পেলেন বিএনপি নেতাদের জিম্মায় ময়মনসিংহে বাসের চাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ নিয়ম ভঙ্গের অভিযোগে ওপেনএআইয়ের ৩ গবেষক বরখাস্ত সালমান মুক্তাদিরের শ্বশুরের ওয়্যারহাউস সিলগালা ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প, ডিজেলের মজুত না ছাড়লে নিষেধাজ্ঞা আরোপের হুমকি কাজ শেষে আর বাড়ি ফেরা হলো না ৭৪ বছরের আব্দুল মালেকের সিসিটিভি বন্ধ করে গির্জার ৭০ কেজি ওজনের ঘণ্টা চুরি, ডাস্টবিনে উদ্ধার শরীয়তপুরে দেড় হাজার কোটি টাকার বাঁধে ধস, পদ্মায় বিলীন ৪০ মিটার

রাজধানীতে ৩ ঘণ্টায় ৯ মিলিমিটার বৃষ্টি

Reporter Name
  • Update Time : Thursday, July 30, 2026
  • 113 Time View

রাজধানীর আকাশ আজ বৃহস্পতিবার সকাল থেকেই মেঘলা। বৃষ্টি হচ্ছে সকাল থেকেই। তিন ঘণ্টায় ৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে আজ সকালে।

আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, আজ ঢাকাসহ চার বিভাগের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। তবে আগামীকাল থেকে বৃষ্টি কমে আসতে পারে।

সাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপের প্রভাব ধীরে ধীরে কমতে শুরু করেছে। ওই নিম্নচাপের ফলে সাগর কিছুটা উত্তাল হওয়ায় দেশের চার সমুদ্রবন্দরে দেওয়া তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত আজ থেকে তুলে নেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক প্রথম আলোকে বলেন, সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘলা ছিল এবং ঝিরঝির করে বৃষ্টি হয়েছে। একই সময়ে বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, শরীয়তপুর ও মাদারীপুরসহ দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে। তিনি জানান, রাজধানীতে আজ সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আরেক আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, দিনের দ্বিতীয় ভাগে রাজধানীর আকাশ ধীরে ধীরে পরিষ্কার হতে পারে। তবে দেশের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

এদিকে সাগরে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার প্রবণতা কমে আসায় আজ সকালে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরের জন্য জারি করা ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত তুলে নেওয়া হয়েছে। কয়েক দিন ধরে নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় এবং উপকূলীয় এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির কারণে এই সতর্কসংকেত বহাল ছিল।

আবহাওয়াবিদেরা বলছেন, নিম্নচাপটি ভারতের পশ্চিমবঙ্গে ও ওডিশা উপকূলের দিকে গিয়ে দুর্বল হয়ে পড়ায় এর প্রভাবও কমছে। ফলে আগামীকাল শুক্রবার থেকে দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি আরও কমে আসতে পারে। তবে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় কোথাও কোথাও স্বল্প সময়ের জন্য বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com