August 18, 2026, 7:39 am
সর্বশেষ সংবাদ:
সৌরবিদ্যুৎ সরঞ্জাম আমদানিতে শুল্ক-কর সুবিধা নিশ্চিত করার নির্দেশ র‍্যাংকিং নয়, শিক্ষার্থীর সাফল্যই বিশ্ববিদ্যালয়ের আসল মাপকাঠি বন্যার নির্ভুল পূর্বাভাস দিতে ঢাবিতে গবেষণা প্রকল্প উদ্বোধন প্রবাসীদের নথি সত্যায়নে অভিন্ন নির্দেশনা জারির বিষয়ে হাইকোর্টের রুল বাংলাদেশকে উচ্চশিক্ষার হাব করতে কাজ করছে ইউজিসি মার্জিন ঋণে নতুন নিয়ম, ৫০ শতাংশ ইক্যুইটি বাধ্যতামূলক বন্যার ধাক্কা সামলে বোরো সংগ্রহে স্বস্তি ঋণের জন্য চাপ-মারধরের মামলায় সালমান এফ রহমানকে গ্রেফতার দেখালেন আদালত চট্টগ্রামে ২৬ আগস্ট জশনে জুলুস, নেতৃত্ব দেবেন আল্লামা সাবির শাহ হাটহাজারীতে যুবককে গুলি করে পালালো দুর্বৃত্তরা

জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড

Reporter Name
  • Update Time : Monday, August 10, 2026
  • 20 Time View
27

জামালপুরের দেওয়ানগঞ্জে এক গৃহবধূকে নিজ বাড়িতে ধর্ষণের দায়ে দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন দেওয়ানগঞ্জ উপজেলার নিমাইমারী গ্রামের বাসিন্দা আসকর আলী ও জাহিদুল ইসলাম। মৃত্যুদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ডও প্রদান করা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালের ৩১ মার্চ রাতে নিমাইমারী গ্রামে ৪০ বছর বয়সী ওই গৃহবধূকে একা পেয়ে আসকর আলী ও জাহিদুল ইসলাম জোরপূর্বক ধর্ষণ করেন। এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে সোহাগ মিয়া বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ছয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও তথ্যপ্রমাণ পর্যালোচনার পর আদালত এ রায় দেন। রায় ঘোষণার সময় অভিযুক্ত ব্যক্তিরা আদালতে উপস্থিত ছিলেন এবং এই রায়ে সন্তোষ প্রকাশ করেছে বাদীপক্ষ ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com