August 18, 2026, 2:25 pm
সর্বশেষ সংবাদ:
স্থানীয় সরকারের ৫ নির্বাচন চলতি অর্থবছরে: শাহে আলম স্থানীয় সরকার নির্বাচন চলতি অর্থবছরেই: শাহে আলম খিলক্ষেতের সন্ত্রাসবিরোধী মামলায় মেজর সাদিক গ্রেফতার জ্বালানি ও ব্যাংক খাতে স্থিতিশীলতা সরকারের প্রধান অগ্রাধিকার হওয়া উচিত যুক্তরাষ্ট্র নয়, যুদ্ধকালীন নিয়ন্ত্রণ নিজেদের হাতে চায় দক্ষিণ কোরিয়া অর্থনীতির সংকট মোকাবিলায় ১৮০ দিনে সরকারের যত পদক্ষেপ থানা হাজতে আ.লীগ নেতার ভিডিও, ওসিসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার রাশিয়ার নির্বাচনে নিষিদ্ধই থাকছে বিরোধী দল, উপপ্রধানের কারাদণ্ড রাজস্ব সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী দেশের অগ্রযাত্রায় মেধাবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর অধ্যাপক জাকির হোসেন

Reporter Name
  • Update Time : Thursday, July 30, 2026
  • 53 Time View
69

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন দর্শন বিভাগের অধ্যাপক মো. জাকির হোসেন। বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রক্টরের পদত্যাগপত্র গ্রহণের পর তাকে এ দায়িত্ব অর্পণ করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, সম্প্রতি ব্যক্তিগত কারণে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন বর্তমান প্রক্টর ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম। তার আবেদনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পদত্যাগপত্র অনুমোদন করে রাশিদুল আলমকে প্রক্টরের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়।

 

এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার (২৯ জুলাই) বিকাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অধ্যাপক মো. জাকির হোসেনকে সাময়িকভাবে প্রক্টরের দায়িত্ব পালন করার জন্য নিয়োগ দেওয়া হয়েছে।

আদেশে উল্লেখ করা হয়েছে, নবনিযুক্ত প্রক্টর বিশ্ববিদ্যালয়ের বিধি ও প্রচলিত নিয়ম অনুসারে দায়িত্ব পালন করবেন এবং পদ সংশ্লিষ্ট সব ধরনের সুযোগ-সুবিধা ভোগ করবেন।

একই সঙ্গে বিদায়ী ও নবনিযুক্ত প্রক্টরকে দ্রুততম সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর ও গ্রহণের আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। এ প্রক্রিয়া শেষ হওয়ার পর সংশ্লিষ্ট সনদ রেজিস্ট্রার দপ্তরে জমা দেওয়ার কথাও অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com