August 18, 2026, 11:07 am
সর্বশেষ সংবাদ:
দেশের অগ্রযাত্রায় মেধাবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন বাসযোগ্য নগর গড়তে সবার সহযোগিতা প্রয়োজন: ডিএনসিসি প্রশাসক মার্কিন মিত্র ওমানকে বো/মা মেরে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিলেন ট্রাম্প ৯০ শতাংশ ভাড়াটিয়ার তথ্য নেই, জ/ঙ্গি আস্তানাসহ বাড়ছে খু/ন সাগরে নিম্নচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত চিফ প্রসিকিউটরের কাছে নিরাপত্তা চাইলেন রাষ্ট্রপক্ষের সাক্ষী শিশুর হাম, চিকিৎসা করাতে ঘরবাড়ি বিক্রি করে নিঃস্ব চট্টগ্রামে জলাবদ্ধতার স্থায়ী সমাধান দরকার: জামায়াত নেতা তিন শহরে নারীদের বিশেষ বাস চালু হচ্ছে আজ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতীয় সংসদে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Wednesday, August 5, 2026
  • 37 Time View
45

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের উদ্যোগে রাজধানীর জাতীয় সংসদ ভবনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ‘রঙ তুলিতে জুলাই ২৪’ প্রতিপাদ্যে আয়োজিত এ প্রতিযোগিতায় রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিশুশিক্ষার্থীরা অংশ নেয়।

বুধবার (৫ আগস্ট) জাতীয় সংসদ ভবনের উত্তর প্লাজার কনফারেন্স রুমে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতাটি দুটি গ্রুপে অনুষ্ঠিত হয়। প্রথম গ্রুপে ৫ থেকে ৮ বছর এবং দ্বিতীয় গ্রুপে ৮ বছরের বেশি থেকে ১২ বছর বয়সী শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

চিত্রাঙ্কন প্রতিযোগিতা পরিদর্শন করেন জাতীয় সংসদ সদস্য শওকত আরা আক্তার এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া।

এ সময় শওকত আরা আক্তার বলেন, জুলাই শুধু একটি সময় নয়, এটি জাতির চেতনা ও প্রেরণার প্রতীক। শিশুদের রঙ-তুলিতে সেই চেতনার প্রতিফলন ঘটেছে, যা নতুন প্রজন্মের মধ্যে ইতিহাস ও দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দেবে।

জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া বলেন, শিশুদের আঁকা ছবিতে তারা কীভাবে জুলাইকে উপলব্ধি করেছে, তা স্পষ্টভাবে ফুটে উঠেছে। এসব আয়োজনের মাধ্যমে আগামী প্রজন্ম দেশের ইতিহাস ও গুরুত্বপূর্ণ ঘটনাবলি সম্পর্কে জানার সুযোগ পাবে।

অনুষ্ঠানে জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com