October 3, 2026, 4:31 am
সর্বশেষ সংবাদ:
এসিআইয়ের ওয়েলনেস ও হাইজিন বিজনেসের সিওও খন্দকার ইশতিয়াক আহম্মদ আজকের নামাজের সময়সূচি: ০৩ অক্টোবর ২০২৬ টাইগারদের সহকারী কোচ হলেন মালিবাংওয়ে মাকেতা ৪৩, ৪৪ ও ৪৮তম বিসিএস: গেজেটবঞ্চিত সুপারিশপ্রাপ্তদের দ্রুত নিয়োগের দাবি পিছিয়ে পড়েও ফ্রান্সের সঙ্গে ড্র ইতালির হোস্টেল মালিকের সঙ্গে বাকবিতণ্ডা, ঢাকা কলেজের তিন শিক্ষার্থীকে মারধর রাকসুর এক বছর: শিক্ষার্থীদের মৌলিক সমস্যা রয়েই গেছে ২২ বছর পর জিম্বাবুয়ে সফরে যাচ্ছে ইংল্যান্ড ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবিতে আন্দোলনে ককরোচ জনতা পার্টি মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার: ছেলে বললেন, ‘ফেসবুক দেখে জাজ করেন’

জুলাই যোদ্ধাকে চেক দেওয়ার কথা বলে অর্থ দাবি, ১৪ জনের বিরুদ্ধে মামলা

Reporter Name
  • Update Time : Tuesday, September 1, 2026
  • 43 Time View

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের চেক দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা দাবি এবং পরে মারধর ও হত্যার চেষ্টার অভিযোগে ১৪ জন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী ‘জুলাই যোদ্ধা’ গিয়াস উদ্দিন বাদী হয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলাটি করেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে বিষয়টি তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, পাওনা চেক নিতে গেলে ফাউন্ডেশনের কার্যালয়ে গিয়াস উদ্দিনকে তিন লাখ টাকার চেকের অর্ধেক অর্থাৎ দেড় লাখ টাকা ঘুষ দিতে বলা হয়। টাকা দিতে অস্বীকার করায় তাকে একটি কক্ষে আটকে রেখে মারধর করা হয় এবং মাথায় আঘাত করে হত্যার চেষ্টা চালানো হয়। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় তাকে লিফটের সামনে ফেলে রাখা হলে তার স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এই ঘটনায় অভিযুক্তদের মধ্যে ইফতেখার হোসেন, সাবরিনা আফরোজ সেবন্তী ও মেহেদী হাসান প্রিন্সসহ মোট ১৪ জনকে আসামি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com