November 18, 2026, 12:51 am
সর্বশেষ সংবাদ:
গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে: সংসদে শফিকুর রহমান ‘আল্লাহর রহমতে বাংলাদেশ ভালো অবস্থাতেই আছে’ বোর্ড চাইলে আবারও এনভিডিয়ার প্রধান হতে চান হুয়াং ৮ হাজার কিলোমিটার নদী–খাল খননে ব্যয় হবে ৭ হাজার কোটি টাকা, কোথায় কত হঠাৎ অচল যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার গোপন যোগাযোগ নেটওয়ার্ক প্রতিটি ফুটেজ ও ছবি দেখে সবাইকে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ঘুষকে ‘উপহার’, চাঁদাবাজিকে ‘সমঝোতা’ বলছে সরকার: সংসদে হাসনাত উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার ৭৪তম জন্মদিন আজ প্রতি মাসে ভ্যাটের রিটার্ন দাখিলের বিধান সংসদে পাস কে হচ্ছেন নতুন বন্ড–গার্ল, আলোচনায় কোন নায়িকারা

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের জন্য বিমান ভাড়ায় ৫০ শতাংশ ছাড়

Reporter Name
  • Update Time : Tuesday, August 11, 2026
  • 79 Time View

নিউজ ডেস্ক:
জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের জন্য বিমান ভাড়ায় ৫০ শতাংশ ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।

মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশ পর্যটন করপোরেশনের আয়োজনে জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান ও আলোচনা অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি।

মন্ত্রী বলেন, জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের বিমান ভাড়ায় ৫০ শতাংশ ছাড় দেওয়া হবে। একই সঙ্গে ‘৩৬ জুলাই’ স্মরণে পর্যটন করপোরেশনের হোটেল-মোটেলগুলোতে তাঁদের জন্য ৩৬ শতাংশ ছাড় দেওয়া হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ইদানীং ১৯৭১ সালের মুক্তিযোদ্ধাদের সঙ্গে ২০২৪ সালের জুলাই যোদ্ধাদের তুলনা করা হচ্ছে, যা কোনোভাবেই যৌক্তিক নয়।

তিনি বলেন, ‘১৯৭১ সালের যোদ্ধারা দেশ স্বাধীন করেছেন, আর ২০২৪ সালের যোদ্ধারা দেশের সার্বভৌমত্ব রক্ষা করেছেন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com