July 1, 2026, 9:07 pm
সর্বশেষ সংবাদ:
‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’ গণভোটের রায় না মানায় রাজপথে বিরোধী দল: জামায়াত আমির গণভোটের রায় না মানায় রাজপথে বিরোধী দল: জামায়াত আমির চীনের ‘টু প্লাস টু’ ও করিডর প্রস্তাব বিবেচনা করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার ঢাকা থেকে সারা দেশের এইচএসসি পরীক্ষা মনিটরিং করা যাবে পরবর্তী সেনাপ্রধান কে? আলোচনায় চার লেফটেন্যান্ট জেনারেল সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে হত্যার হুমকি, ‘পোষ্যদের’ শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি ইরানের ধর্মের নামে সন্ত্রাসবাদ বাংলাদেশ সমর্থন করে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয়:জামায়াত আমির রেজাল্ট খারাপ করলে শিক্ষার্থীরা পরীক্ষার খাতাও চেক করতে পারবে: শিক্ষামন্ত্রী

জুলাই সনদ ও সাংবিধানিক সংস্কার ইস্যুতে ছলচাতুরি করছে বিএনপি: নাহিদ ইসলাম

Reporter Name
  • Update Time : Saturday, May 9, 2026
  • 56 Time View
72

নিউজ ডেস্ক:
জুলাই সনদ ও সংস্কার বাস্তবায়ন ইস্যুতে বিএনপি একটা ছলচাতুরী করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শনিবার (৯ মে) সকালে রাজধানীর একটি হোটেলে ‘সংস্কারে অচলাবস্থা সমাধানে করণীয় কী’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।

নাহিদ ইসলাম বলেন, সরকার এখনও ক্লিয়ার পজিশন নেয়নি। একটা ছলচাতুরী করছে। তারা বলছে, জুলাই সনদ বাস্তবায়ন করবে। কিন্তু কবে, কীভাবে এবং কতদিনের মধ্যে তা বাস্তবায়ন হবে সে বিষয় এখনও ক্লিয়ার না।

দেশে একটা অচলাবস্থা তৈরী হয়েছে উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন, এই অচলাবস্থা থেকে আমরা বের হতে চাই এবং এর দায়িত্ব সরকারকে নিতে হবে। এজন্য আমরা আমাদের জায়গা থেকে কাজ করছি।

আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে নাহিদ ইসলাম আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়নে সংসদের ভেতরে ও বাইরে আলোচনার পাশাপাশি শান্তিপূর্ণ কর্মসূচি চলবে। তবে সরকার যদি ইতিবাচক সাড়া না দেয়, তবে কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।

প্রাতিষ্ঠানিক সংস্কার না হওয়ায় দেশের মানুষ এখনো এর সুফল ভোগ করতে পারছে না জানিয়ে এনসিপির এই নেতা বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, মানবাধিকার পরিস্থিতিরও উন্নয়ন হয়নি। পাশাপাশি রাজনৈতিক অঙ্গনে এখনো অবিশ্বাস বিদ্যমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com