October 2, 2026, 11:11 pm
সর্বশেষ সংবাদ:
বিশ্বে মৃত্যুর প্রধান কারণ ১০টি, শীর্ষে হৃদ্‌রোগ বিরল ডিমেনশিয়ায় এক পরিবারের হারিয়ে যাওয়ার করুণ কাহিনি ছাগলে করলা গাছ খাওয়া নিয়ে ছুরিকাঘাতে নিহত ১, আহত ৪ মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় বহিষ্কৃত যুবদল নেতা গ্রেপ্তার সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন বাজারে ১০ কোটি ব্যারেল তেল ও ডিজেল ছাড়ছে জি-৭ দেশগুলো কেন অনামিকাতেই আংটি পরা হয়? জানুন বিয়ের আংটির অজানা ইতিহাস ময়মনসিংহে দুর্ঘটনা : মারা গেলেন এক পরিবারের চার প্রজন্মের চারজন বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর ইন্তেকাল উপাসনালয়ে নিরাপত্তা দিতে না পারা অত্যন্ত উদ্বেগের: আসিফ মাহমুদ

জ্বালানি ও ব্যাংক খাতে স্থিতিশীলতা সরকারের প্রধান অগ্রাধিকার হওয়া উচিত

Reporter Name
  • Update Time : Tuesday, August 18, 2026
  • 47 Time View

দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান মাসরুর রিয়াজ। তিনি মনে করেন, সরকার শুরুতেই বিদ্যমান জ্বালানি সংকট, ব্যাংকিং খাতের অস্থিরতা এবং ব্যবসায়িক আস্থার অভাবের মতো সমস্যাগুলো স্বীকার করে নেওয়ার মাধ্যমে সঠিক পথে এগিয়েছে। এছাড়া ব্যবসায়ী মহল ও আন্তর্জাতিক অংশীজনদের সাথে নিয়মিত যোগাযোগ এবং নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের উদ্যোগও অর্থনীতির জন্য আশাব্যঞ্জক লক্ষণ।

তবে অর্থনৈতিক চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে কেবল বিচ্ছিন্ন উদ্যোগে কাজ হবে না বলে তিনি সতর্ক করেছেন। তার মতে, জ্বালানি ও বিদ্যুৎ সংকটের দ্রুত সমাধান, দুর্বল ব্যাংকগুলোর পুনর্গঠন কিংবা প্রয়োজনে অবসায়ন এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করাই এখন সরকারের প্রধান অগ্রাধিকার হওয়া উচিত। তিনি একটি সমন্বিত সংস্কার কর্মসূচি প্রণয়ন ও তা দ্রুত বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন, যাতে করে বাণিজ্য সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com