October 3, 2026, 7:59 pm
সর্বশেষ সংবাদ:
এক দিনেই ৬১ বিলিয়ন ডলার সম্পদ বাড়ল ইলন মাস্কের গাজীপুরে গার্মেন্টসে আগুন: সাড়ে ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে, উদ্ধার ৬৯ জন কমছে মানুষের চিন্তার ক্ষমতা, চ্যাটজিপিটি ব্যবহারে নতুন সতর্কতা সকালে খেলতে বেরিয়ে নিখোঁজ শিশু, দুপুরে মিলল বস্তাবন্দী গলাকাটা লাশ কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা, উত্তেজনা ময়মনসিংহে ৭ জন নিহতের ঘটনায় বাসচালককে আসামি করে মামলা ১৩.৮ বিলিয়ন বছর বয়সী মহাবিশ্ব কীভাবে ৯৩ বিলিয়ন আলোকবর্ষজুড়ে বিস্তৃত গাজীপুরে গার্মেন্টসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট ফ্লাইদুবাইয়ের ক্যাপ্টেনকে ‘কুড়াল দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট’ পাঁচ দিনব্যাপী বিসিকি শরৎ মেলা শুরু ৭ অক্টোবর

জ্বালানি তেলের দাম বৃদ্ধির হুঁশিয়ারি দিলেন ইরানের স্পিকার

Reporter Name
  • Update Time : Sunday, March 8, 2026
  • 176 Time View

আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের তেল স্থাপনায় চালানো হামলা নিয়ে হুঁশিয়ারি দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ বলেছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ অব্যাহত থাকলে তেলের বাজারে অস্থিরতা আরও বাড়বে এবং দাম আকাশচুম্বী হবে।

রবিবার (৮ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে স্পিকার বলেন, ‘ট্রাম্প বলেছিলেন তেলের দাম খুব একটা বাড়বে না, কিন্তু এখন দাম বাড়ার পর তিনি বলছেন এটি দ্রুতই স্বাভাবিক হয়ে যাবে! যুদ্ধ যদি এভাবে চলতে থাকে, তবে তেল বিক্রির পথ যেমন থাকবে না, তেমনি মধ্যপ্রাচ্যের দেশগুলো উৎপাদনের সক্ষমতাও হারাবে।’

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সমালোচনা করে তিনি আরও বলেন, কেবল আমেরিকা নয়, নেতানিয়াহুর ‘ভ্রান্তি ও উচ্চাকাঙ্ক্ষার’ কারণে পুরো মধ্যপ্রাচ্যসহ বিশ্ব আজ যুদ্ধের নেতিবাচক প্রভাবের শিকার।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম হুঁ হুঁ করে বাড়ছে। শুক্রবার সকালে আমেরিকান বেঞ্চমার্ক ‘ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট’ (ডব্লিউটিআই) ৬.৮ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৮৬.৫৭ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ‘ব্রেন্ট ক্রুড’-এর দাম ৪.৭ শতাংশ বেড়ে ৮৯.৪৪ ডলারে পৌঁছেছে, যা ২০২৪ সালের এপ্রিলের পর সর্বোচ্চ।

জ্বালানি তেলের এই মূল্যবৃদ্ধির প্রভাব ইতোমধ্যে আমেরিকার অভ্যন্তরীণ বাজারে পড়তে শুরু করেছে। গ্যাসবাডির তথ্য অনুযায়ী, গত সাত দিনে সেখানে প্রতি গ্যালন গ্যাসের দাম গড়ে ৩২ সেন্ট বেড়ে ৩.৩১ ডলারে দাঁড়িয়েছে, যা ২০২৪ সালের আগস্টের পর সবচেয়ে বেশি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com