August 18, 2026, 12:03 pm
সর্বশেষ সংবাদ:
রাশিয়ার নির্বাচনে নিষিদ্ধই থাকছে বিরোধী দল, উপপ্রধানের কারাদণ্ড রাজস্ব সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী দেশের অগ্রযাত্রায় মেধাবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন বাসযোগ্য নগর গড়তে সবার সহযোগিতা প্রয়োজন: ডিএনসিসি প্রশাসক মার্কিন মিত্র ওমানকে বো/মা মেরে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিলেন ট্রাম্প ৯০ শতাংশ ভাড়াটিয়ার তথ্য নেই, জ/ঙ্গি আস্তানাসহ বাড়ছে খু/ন সাগরে নিম্নচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত চিফ প্রসিকিউটরের কাছে নিরাপত্তা চাইলেন রাষ্ট্রপক্ষের সাক্ষী শিশুর হাম, চিকিৎসা করাতে ঘরবাড়ি বিক্রি করে নিঃস্ব

ঝড়-বৃষ্টি এড়াতে জানুন ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া

Reporter Name
  • Update Time : Friday, May 15, 2026
  • 109 Time View
128

আগামী ২৮ মে উদযাপিত হতে পারে ঈদুল আজহা। এ দিন (২৮ মে) দেশে ঘূর্ণিঝড় ও তীব্র কালবৈশাখী ঝড়ের শঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, ওই সময়ে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ জানিয়েছেন, মে মাসের দ্বিতীয়ার্ধে সাগরে লঘুচাপ সক্রিয় থাকায় দেশের বিভিন্ন অঞ্চলে স্বাভাবিক বৃষ্টিপাতের পাশাপাশি ভারী বর্ষণের সম্ভাবনা তৈরি হতে পারে।

কোথায় কত বৃষ্টি হতে পারে

বিভাগভিত্তিক পূর্বাভাস অনুযায়ী, এই মাসে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা সিলেট বিভাগে, যেখানে ৫২০ থেকে ৫৪০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।

এছাড়া—

ময়মনসিংহ: ৩৪০–৩৬০ মিলিমিটার
চট্টগ্রাম: ৩৩০–৩৫০ মিলিমিটার
রংপুর: ২৬০–২৮০ মিলিমিটার
ঢাকা: ২৫০–২৭০ মিলিমিটার
বরিশাল: ২২০–২৫০ মিলিমিটার
রাজশাহী: ১৭০–১৯০ মিলিমিটার
খুলনা: ১৬০–১৮০ মিলিমিটার

এই সময়ে ৫ থেকে ৮ দিন হালকা থেকে মাঝারি ধরনের কালবৈশাখী ও বজ্রঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। এর মধ্যে ২ থেকে ৩ দিন তীব্র কালবৈশাখী ও শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com