November 23, 2026, 7:13 am
সর্বশেষ সংবাদ:
চট্টগ্রাম বন্দর: অভিযোগ খতিয়ে না দেখেই পদোন্নতির পর পদোন্নতি সংসদীয় কমিটি: ২১ জেলা মাদক পাচারের রুট ইয়াবা-আইস আসে তিন পথে সরকারের অর্থ ব্যবস্থাপনা: আয়-ব্যয়ে ভারসাম্য আনতে আট দফা সংস্কার উদ্যোগ ডিসেম্বর নিয়ে ফেসবুক পোস্ট, প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ ব্যাংক কোম্পানি আইনের চূড়ান্ত খসড়া: ব্যাংক পর্ষদে পরিবার-রাজনীতির লাগাম নতুন ফসল ঘরে তোলার আনন্দে বকশীগঞ্জে গারোদের ওয়ানগালা জীবাশ্ম জ্বালানি নিয়ে একমত হতে না পেরে ভেস্তে গেল কপ৩১ জলবায়ু সম্মেলন ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র-ইসরাইল ১৮ দিনে ৩১৭ কারখানায় উৎপাদন ক্ষতি প্রায় ৪৩ কোটি ডলার: বিজিএমইএ বাংলাদেশি রোগীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দিতে থাইল্যান্ডকে অনুরোধ

টঙ্গীতে আরফিনার ভবনে অভিযানে মিলল মা/দক ও নগদ অর্থ, গ্রে/প্তার ৩

Reporter Name
  • Update Time : Monday, June 29, 2026
  • 187 Time View
টঙ্গীর শীর্ষ মাদক সম্রাজী আফরিনা বেগমের মাদকের টাকায় নির্মিত ছয়তলা ভবনসহ তার একাধিক স্থাপনায় অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে ৬৬ বোতল ফেনসিডিল,  ইয়াবা ও মাদক সেবনের নানা সরঞ্জাম, ৪৬টি মোবাইল ও নগদ ৩৯ হাজার টাকা উদ্ধার করে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

রবিবার (২৮ জুন) রাতে জিএমপির গোয়েন্দা বিভাগ এই অভিযান চালায়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ বেলায়েত হোসেনের নেতৃত্বে এই অভিযান হয়। অভিযানে মাদক সম্রাজী আরফিনার নিয়ন্ত্রণাধীন ব্যাংকের মাঠ মাদক বস্তির জনৈক আমির হোসেনের ঘর থেকে ৬৬ বোতল ফেনসিডিল জব্দ হয়।  আরফিনার একাধিক স্থাপনা ও গোপালপুর এলাকায় মাদকের টাকায় নির্মিত ছয়তলা ভবনে তল্লাসী করে ১১ পুঁড়িয়া গাঁজা, চার লিটার চোলাই মদ, ৪৬ টি মোবাইল ও মাদক বিক্রির ৩৯ হাজার টাকা উদ্ধার করা হয়।

এসময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

পুলিশের একটি সূত্র জানায়, মাদক সম্রাজী আরফিনার ছয়তলা ভবনের এক ভাড়াটিয়া মালয়েশিয়া প্রবাসী এক ব্যাক্তির স্ত্রীকে সিগারেটে ইয়াবা ভরে খেতে পাওয়া যায়। ওই নারী স্বামীর সঙ্গে অভিমান করে আরফিনার বাসায় ভাড়ায় এসে মাদক সেবন করছেন বলে সাংবাদিকদের নিকট স্বীকার করেন।

এদিকে পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানায়, মাদক সম্রাজী আরফিনা বেগম দীর্ঘ দিন ধরে ব্যাংকের মাঠ মাদক বস্তিতে সিলিন্ডার গ্যাস ব্যবসার আড়ালে মাদকের ব্যবসা করে আসছেন।

পদবিহীন জনৈক প্রভাবশালী এক বিএনপি নেতার আশ্রয়ে তিনি বীরদর্পে মাদকের ব্যবসা করে আসছে। ফলে সহজে কেউ কিছু বলতে পারে না। 

অভিযানে নেতৃত্ব দেওয়া গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ বেলায়েত হোসেন কালের কণ্ঠকে বলেন, মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। মাদক নির্মূলের পূর্ব পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। কোনো মাদক কারবারি, মাদক সেবী ও গডফাদার আইনের বাইরে থাকবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com