October 2, 2026, 11:17 am
সর্বশেষ সংবাদ:
মাদকের টাকার জন্য মাকে উত্ত্যক্ত করতেন তরুণ, ১০ মাস ১০ দিনের কারাদণ্ড যাকে কাশ্মীরে হত্যার দাবি করেছিল ভারত, তাঁকেই মিডিয়ার সামনে হাজির করল পাকিস্তান কুমিল্লায় ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল অ্যাম্বুলেন্স বসতভিটা নেই, শিক্ষক নিয়োগে বাদ ইবির সাবেক শিক্ষার্থী জীবনের প্রাপ্তি নিয়ে কোনো হিসাব-নিকাশ করার প্রয়োজন বোধ করি না শৃঙ্খলা ফেরাতে হার্ডলাইনে প্রধানমন্ত্রী স্বামী খুঁজতে গুগল ফরম, আবেদন ২৪০ পুরুষের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযান, তিন দিনে আটক ৫৪৭ ৯ হাজার সেনাসহ মধ্যপ্রাচ্যে তৃতীয় বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানের রাজনীতিতে দমন-পীড়ন অস্থিরতা

টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে সাইকেল পেল ৯ শিশু-কিশোর

Reporter Name
  • Update Time : Sunday, June 21, 2026
  • 128 Time View

ফেনীর দাগনভূঞায় টানা ৪০ দিন মসজিদে জামাতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে বাইসাইকেল উপহার পেয়েছেন ৯ জন শিশু-কিশোর। একইসঙ্গে ১০টি সূরা মুখস্থ ও মাসালা মাসায়েল প্রতিযোগিতায় অংশ নিয়ে ৪১ জন পেয়েছেন শিক্ষা উপকরণ ও ইসলামিক বই।

জানা যায়, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী শহীদ উল্লাহ। এসময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- স্থানীয় বিভিন্ন সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, ব্যবসায়ী ও সমাজসেবকরা।

আয়োজকরা জানান, এই প্রতিযোগিতায় তিনটি মসজিদের মোট ৪১ জন শিশু-কিশোর অংশ নেয়। তারমধ্যে টানা ৪০ দিন মসজিদে জামাতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় ৯ জন শিশু-কিশোরকে সাইকেল উপহার দেয়া হয়। ৪১ জনকে স্কুল ব্যাগসহ শিক্ষাসামগ্রী ও বই প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও উপহার তুলে দেন অতিথিবৃন্দ।

ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে উল্লেখ করেন তারা।

এ বিষয়ে আলোর মশালের আহবায়ক শাহাদাত হোসেন বলেন, ঘোষণার পর থেকে শিশু-কিশোররা মসজিদে নিয়মিত জামাতের সঙ্গে নামাজ আদায় শুরু করে। পাশাপাশি প্রাথমিক সূরাগুলো অর্থসহ মুখস্থ করানো হয়েছে। একটানা ৪০ দিন ৫ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায়ের প্রতিযোগিতায় বিজয়ী প্রত্যেককে একটি করে সাইকেল পুরস্কার দেওয়া হয়েছে। এছাড়া অংশগ্রহণকারী সব শিশুকে স্কুলব্যাগ, শিক্ষাসামগ্রী ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

এদিকে বেতুয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা মনির হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- বীকন মডেল কলেজের প্রভাষক ও ওমরা-বাদ সমাজকল্যাণ সংস্থা সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল-মামুন, যুগ্ম সম্পাদক হাফেজ নাসির উদ্দিন, সংস্থার সদস্য ডা. শাহজাহান, সমাজসেবক মনিরুল আজিম। আলোর মশালের আহবায়ক শাহাদাত হোসেন, সদস্য আবু বক্কর সিদ্দিক রাফি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com