August 27, 2026, 2:53 pm
সর্বশেষ সংবাদ:
রাষ্ট্রপতির সঙ্গে ইসি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ দেশ ছাড়ছেন গার্মেন্টস শ্রমিকরা, ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরি দাবি মাঠ পর্যায়ের ভূমি অফিসে উপস্থিতি নিশ্চিতে আসছে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা, অভিযুক্ত সেই বিএনপি নেতাকে বহিষ্কার ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস ট্রাইব্যুনালে সাবেক মন্ত্রী-উপদেষ্টাসহ ১০ আসামি স্বাধীনতা আন্দোলন থেকে চব্বিশের গণঅভ্যুত্থান, সবখানে নজরুলই অনুপ্রেরণা দিনাজপুরে শ্রমিক নেতার মুক্তির দাবি: থানা ঘেরাও, যান চলাচল বন্ধ অধিবেশনের আগে সরকারদলীয় এমপিদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মক্কা চুক্তিতে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়: শফিকুর রহমান

ট্রাইব্যুনালে সাবেক মন্ত্রী-উপদেষ্টাসহ ১০ আসামি

Reporter Name
  • Update Time : Thursday, August 27, 2026
  • 6 Time View

২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে ছাত্র-জনতার অভ্যুত্থান দমনের নামে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ১০ শীর্ষ নেতা ও কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কড়া নিরাপত্তায় বিভিন্ন কারাগার থেকে প্রিজনভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়।

ট্রাইব্যুনালে হাজির করা আসামিদের তালিকায় রয়েছেন সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, ড. আব্দুর রাজ্জাক, ডা. দীপু মনি, শাজাহান খান, গোলাম দস্তগীর গাজী এবং শেখ হাসিনার সাবেক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী। এছাড়া সাবেক এমপি ফারুক খান, সোলাইমান সেলিম, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাংগীর আলমকেও একই মামলায় ট্রাইব্যুনালে তোলা হয়। প্রসিকিউশন সূত্র জানিয়েছে, এই মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্ধারিত দিন থাকায় আসামিদের সশরীরে উপস্থিত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com