March 13, 2026, 8:02 pm
সর্বশেষ সংবাদ:

ট্রাম্পের ধর্মীয় কমিশন থেকে মুসলিম সদস্যের পদত্যাগ

Reporter Name
  • Update Time : Friday, March 13, 2026
  • 16 Time View

আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক কমিশনের উপদেষ্টা বোর্ড থেকে পদত্যাগ করেছেন একমাত্র মুসলিম নারী সদস্য সামিরা মুনশি।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই বৃহস্পতিবার (১২ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ধর্মীয় স্বাধীনতা কমিশনের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন মুনশি। পদত্যাগপত্রে উল্লেখ করা হয়, হোয়াইট হাউস কমিশন থেকে ক্যাথলিক কমিশনার ক্যারি প্রেজিন বোলারকে অপসারণের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে তিনি পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার এক্স পোস্টে প্রেজিন বোলার দাবি করেন, গাজায় ইসরাইলের কর্মকাণ্ডকে ‘গণহত্যা’ বলে সমালোচনা করা এবং জায়নবাদবিরোধী অবস্থানের কারণে ক্যারিকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এসব মত প্রকাশের কারণে তাকে ‘অ্যান্টিসেমিটিক’ বা ইহুদিবিদ্বেষী বলে আখ্যা দেওয়া হয়েছিল।

এর আগে ফেব্রুয়ারিতে কমিশনের এক বৈঠকে উত্তপ্ত বিতর্কের একটি ভিডিও ভাইরাল হয়। ওই বৈঠকে প্রেজিন বোলার বলেন, ক্যাথলিক ধর্মবিশ্বাস ও জায়নিজম পরস্পরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

উল্লেখ্য, ২০২৫ সালের মে মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ধর্মীয় স্বাধীনতা কমিশন গঠন করেন। এটি সরাসরি প্রেসিডেন্টকে প্রতিবেদন দেওয়ার জন্য প্রতিষ্ঠিত হয়। এই কমিশনে এখন পর্যন্ত কোনো মুসলিমকে কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়নি। মুসলিমদের মধ্যে সামিরা মুনশি ছাড়াও উপদেষ্টা হিসেবে রয়েছেন ইসমাইল রোয়ের এবং ইসলামি পণ্ডিত শেখ হামজা ইউসুফ।

তথ্যসূত্র: মিডল ইস্ট আই

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com