March 12, 2026, 8:12 pm
সর্বশেষ সংবাদ:
ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার দাবি ইসরাইলের যুদ্ধ বন্ধের জন্য ৩ শর্ত দিল ইরান জামায়াত আমিরের নির্বাচনি ব্যয় ৩২ লাখের বেশি, ইসিতে জমা হিসাব ট্রাম্প দ্রুত জয় আশা করেছিলেন, কিন্তু ইরান যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে: বিশ্লেষক ইসরাইলি গোয়েন্দা সংস্থার সদর দপ্তরে হামলা করেছে ইরান এনসিপির ইফতার মাহফিলে প্রবেশ নিয়ে ছাত্রশক্তি-যুবশক্তির সংঘর্ষ, আহত ১০ বিরোধী দলের ওয়াকআউটে সংসদ অধিবেশন রোববার পর্যন্ত মুলতবি ঘোষণা কোনো দল স্বৈরাচারের পথে হাঁটতে চাইলে তাদের প্রতিরোধ করব: সারজিস বিএনপির সব পদ থেকে পদত্যাগ করলেন কায়সার কামাল এই সংসদে ফ্যাসিস্টের দোসর, খুনির কোনো দোসর যেন বক্তব্য রাখতে না পারে: জামায়াত আমির

ট্রাম্প দ্রুত জয় আশা করেছিলেন, কিন্তু ইরান যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে: বিশ্লেষক

Reporter Name
  • Update Time : Thursday, March 12, 2026
  • 5 Time View

আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সম্ভবত দ্রুত সামরিক সাফল্য আশা করেছিল। কিন্তু বাস্তবে সংঘাতটি অনেক বেশি জটিল হয়ে উঠেছে। বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা হোয়াইট হাউসকে সতর্ক করলেও কাজ হয়নি।

দ্য নিউইয়র্ক টাইমসের ইউরোপবিষয়ক কূটনৈতিক সংবাদদাতা স্টিফেন এরল্যাঙ্গার এমন মতামত দিয়েছেন। তিনি বলছেন, মার্কিন সশস্ত্র বাহিনীর জেনারেল ড্যান কেইন প্রেসিডেন্ট ট্রাম্পকে এ বিষয়ে সতর্ক করেছিলেন। তিনি জানিয়েছিলেন, এটি খুব কঠিন ও দীর্ঘ যুদ্ধ হতে পারে। তাতে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থার মজুতও বড় পরীক্ষার মুখে পড়বে।

আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে স্টিফেন এরল্যাঙ্গার বলেন, ‘সত্যি বলতে তারা সম্ভবত স্বল্পমেয়াদি যুদ্ধ আশা করেছিল। আমার মনে হয় না তারা এত দীর্ঘ সময় ধরে সংঘাতের কথা ভেবেছিল।’

চলমান অস্থিতিশীলতার কারণে জ্বালানি বাজারেও বিরূপ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বিশেষ করে কৌশলগত নৌপথ হরমুজ প্রণালি ঘিরে উদ্বেগ বাড়ছে। এরল্যাঙ্গারের মতে, হরমুজ প্রণালি বন্ধ হয়ে যেতে পারে- এই সম্ভাবনাটি হয়তো পুরোপুরি ভেবে দেখা হয়নি। যুক্তরাষ্ট্র হয়তো ভেবেছিল সংঘাত দ্রুত ইরানের নেতৃত্বকে দুর্বল করে দেবে। তাতে আলোচনার পথ খুলে যাবে। কিন্তু তা হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com