August 26, 2026, 5:05 am

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন মুখপাত্র আকতার হোসেন

Reporter Name
  • Update Time : Wednesday, August 26, 2026
  • 4 Time View

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের নতুন উপকমিশনার ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আকতার হোসেন। ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে তাকে এই গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হয়েছে। একই আদেশে আরেক উপকমিশনার মো. তৌহিদুল আরিফকে ডিএমপির পিওএম দক্ষিণে বদলি করা হয়েছে।

নতুন মুখপাত্র আকতার হোসেন এর আগে সিলেট থেকে বদলি হয়ে ডিএমপিতে যোগ দিয়েছিলেন। কর্মজীবনে তিনি লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপারসহ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। পেশাগত অভিজ্ঞতায় সমৃদ্ধ এই কর্মকর্তা এখন ডিএমপির মিডিয়া শাখার দায়িত্বভার গ্রহণ করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com