August 18, 2026, 4:38 am
সর্বশেষ সংবাদ:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে ক্যারিয়ার সেন্টার চালুর নির্দেশ ডেমরায় বোমাসহ গ্রেফতার দুজন রিমান্ডে বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পেছালো, পরবর্তী তারিখ ১০ সেপ্টেম্বর বগুড়ায় জামায়াত সমর্থিত ৭ আইন কর্মকর্তার পদত্যাগ চীন-বাংলাদেশ বাণিজ্য ঘাটতি দূর করতে যৌথ উদ্যোগের আহ্বান এফবিসিসিআই’র কার পার্কিং নিয়ে তর্ক, জনসম্মুখে কয়েক রাউন্ড গুলি ছুড়লেন যুবক উসকানি ও প্ররোচনার অভিযোগ শ্যামল দত্তসহ ৩ সাংবাদিকের বিরুদ্ধে আদালতের অনুমতি ছাড়া বিদেশ যেতে পারবেন না সাবেক বিচারপতি খায়রুল হক সরকারি হাসপাতালের কার্যক্রম পরিদর্শনে ৬৯ কর্মকর্তা নিয়োগ জনশক্তি রপ্তানির নামে অর্থ আত্মসাৎ, দুজনকে জিজ্ঞাসাবাদ দুদকের

ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ২০ হাজার ছাড়ালো

Reporter Name
  • Update Time : Monday, August 10, 2026
  • 36 Time View
54

সারাদেশে ডেঙ্গু জ্বরের প্রকোপ অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭২৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর ফলে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাসেবা নেওয়া মোট রোগীর সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে ২০ হাজার ৭১ জনে পৌঁছেছে।

অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত আক্রান্তদের মধ্যে ১৮ হাজার ৫৬৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে সর্বমোট এক হাজার ৪৪৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন, যার মধ্যে ঢাকা বিভাগেই রয়েছেন ৫৪১ জন। এছাড়া খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগেও উল্লেখযোগ্য সংখ্যক রোগী ভর্তি রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ বছর এখন পর্যন্ত মোট ৬১ জনের মৃত্যু হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। মৃতদের মধ্যে নারীদের সংখ্যা তুলনামূলকভাবে বেশি। পরিস্থিতির অবনতি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com