August 18, 2026, 2:50 pm
সর্বশেষ সংবাদ:
জিয়া ও খালেদার সমাধিতে বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্যদের শ্রদ্ধা সরকার বদলেছে, রাষ্ট্র কি বদলেছে? স্থানীয় সরকারের ৫ নির্বাচন চলতি অর্থবছরে: শাহে আলম স্থানীয় সরকার নির্বাচন চলতি অর্থবছরেই: শাহে আলম খিলক্ষেতের সন্ত্রাসবিরোধী মামলায় মেজর সাদিক গ্রেফতার জ্বালানি ও ব্যাংক খাতে স্থিতিশীলতা সরকারের প্রধান অগ্রাধিকার হওয়া উচিত যুক্তরাষ্ট্র নয়, যুদ্ধকালীন নিয়ন্ত্রণ নিজেদের হাতে চায় দক্ষিণ কোরিয়া অর্থনীতির সংকট মোকাবিলায় ১৮০ দিনে সরকারের যত পদক্ষেপ থানা হাজতে আ.লীগ নেতার ভিডিও, ওসিসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার রাশিয়ার নির্বাচনে নিষিদ্ধই থাকছে বিরোধী দল, উপপ্রধানের কারাদণ্ড

ঢাকাকে বাঁচাতে হলে নাগরিকদের ভূমিকা নিতে হবে : ব্যারিস্টার অসীম

Reporter Name
  • Update Time : Saturday, October 18, 2025
  • 158 Time View
182

বাসযোগ্য ঢাকা নগরী গড়ার লক্ষ্যে সকলের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম বলেছেন, শহরকে বাঁচাতে হলে আমাদের নাগরিকদের ভূমিকা নিতে হবে। নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলতে হবে। অনেকেই ধানমন্ডি লেকের পানিতে ময়লা আবর্জনা ফেলেন। ক্ষুদ্র ও ভাসমান ব্যবসায়ীরা সারাদিন বিক্রি শেষে ময়লা লেকের পানিতে ফেলে দেন। এগুলো বন্ধ করতে হবে। আমাদের বোধ ফিরে না আসলো কোনো সমস্যার সমাধান হবে না।

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে প্রতিষ্ঠিত সংগঠন ‘জিয়াউর রহমান ফাউন্ডেশনে’র (জেডআরএফ) ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি লেকের পানি দূষণমুক্ত ও শোভাবর্ধন কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার অসীম বলেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন সংগঠনটি সমাজকল্যাণমূলক এবং মানবতার সেবায় প্রতিষ্ঠালগ্ন থেকেই নিয়োজিত রয়েছে। পরিবেশ রক্ষায়, পশুপাখি এবং সবুজ বনায়নের ওপরে জোর দিয়ে যাচ্ছে। এছাড়া এতিম ছাত্র-ছাত্রীদের লেখাপড়া করানো, বৃত্তি দেওয়া বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ডের সাথে এই সংগঠন জড়িত রয়েছে। রক্তদান কর্মসূচি থেকে সকল মানবিক কর্মকাণ্ডে জড়িত এ সংগঠনটি।

তিনি বলেন, একটি নির্বাচিত সরকার না থাকলে জবাবদিহিতা থাকেনা। আজকে অন্তর্বর্তীকালীন সরকারের কারণে নগরবাসীসহ অনেকেই ঠিকমতো নাগরিক সেবা পাচ্ছে না। সুতরাং আমরা চাই একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসুক।

জেডআরএফের উপদেষ্টা ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীমের উপস্থিতিতে ও তার সার্বিক সহযোগিতায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মেহনাজ মান্নান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্মআহবায়ক মকবুল হোসেন সরদারসহ বিএনপি ও অঙ্গ সংগঠন-এর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com