November 1, 2026, 9:27 pm
সর্বশেষ সংবাদ:
ইরাসমাসের পথে এক চিকিৎসকের যাত্রা আলজেরিয়ার রাষ্ট্রদূতের কাছে জামায়াত আমিরের লেখা চিঠি হস্তান্তর সোলমেট পেতে জাদুবিদ্যার আশ্রয় নিচ্ছেন জেন–জিরা! প্রেমের জন্য ৬৪ শতাংশই ভরসা রাখছেন লাভ স্পেল, ট্যারো, ম্যানিফেস্টেশনে ঢাকায় এনআরবি ওয়ার্ল্ড সামিট, আসবেন হাজারের বেশি প্রবাসী মন্ত্রী-উপদেষ্টাদের সঙ্গে প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক শেষে এলো যে সিদ্ধান্ত প্রেমের খোঁজে বিশ্বের অবিবাহিতদের বিনা খরচে ফিনল্যান্ড ভ্রমণের আমন্ত্রণ—চলছে আবেদন ভারতকে হারিয়ে নিউজিল্যান্ডের শেষ ভালোর সুখস্মৃতি কাল শিল্পকলায় বিশেষ চাহিদা সম্পন্ন শিল্পীদের নিয়ে আয়োজন সকালে স্কুল শুরু করতে হয় কেন চট্টগ্রামে মিয়ানমারে পাচারের সময় এক হাজার মণ সিমেন্ট জব্দ

ঢাকায় এনআরবি ওয়ার্ল্ড সামিট, আসবেন হাজারের বেশি প্রবাসী

Reporter Name
  • Update Time : Sunday, November 1, 2026
  • 14 Time View

অর্থনীতি ডেস্ক: বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের মেধা, দক্ষতা এবং মূলধন দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যবহারের সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে আগামী ডিসেম্বরে রাজধানীতে বসছে আন্তর্জাতিক সম্মেলন। এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ শিরোনামের এই দুই দিনব্যাপী আয়োজনটি রাজধানীর হোটেল শেরাটনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। থিংক বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই সম্মেলনে বিশ্বের নানা প্রান্ত থেকে এক হাজারের বেশি প্রবাসী উদ্যোক্তা ও পেশাজীবী অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। দেশের অর্থনীতিতে প্রবাসীদের সরাসরি সম্পৃক্ততা বাড়াতে এই সম্মেলন একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সম্প্রতি জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই মহাসম্মেলনের বিভিন্ন দিক তুলে ধরেন এনআরবি ওয়ার্ল্ডের সভাপতি মোহা. সাহিদুজ্জামান টরিক। তিনি জানান, এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো প্রবাসী বিনিয়োগকারীদের সঙ্গে দেশের শীর্ষস্থানীয় নীতিনির্ধারক, ব্যবসায়ী এবং উদ্যোক্তাদের সেতুবন্ধন তৈরি করা। এর মাধ্যমে দেশে নতুন বিনিয়োগের অপার সম্ভাবনা তৈরি হবে এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি ব্যবসায়ীদের যোগাযোগ বহুগুণে বৃদ্ধি পাবে। দুই দিনের এই বিশাল আয়োজনে মন্ত্রী, রাজনীতিবিদ, কূটনীতিক, আন্তর্জাতিক বিনিয়োগকারী ও বিভিন্ন খাতের বিশেষজ্ঞরা যোগ দেবেন।

সম্মেলনের মূল আলোচ্যসূচিতে দেশের স্বাস্থ্যসেবা খাত, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, কর্মসংস্থান সৃষ্টি, জ্বালানি নিরাপত্তা এবং টেকসই উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। সুনির্দিষ্ট প্যানেল আলোচনা, মতবিনিময় এবং পারস্পরিক নেটওয়ার্কিংয়ের মাধ্যমে দেশি ব্যবসায়ী ও প্রবাসী বিনিয়োগকারীদের মধ্যে দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীদের অর্জিত পেশাগত অভিজ্ঞতা দেশের কল্যাণে কীভাবে কাজে লাগানো যায়, সে বিষয়েও বিস্তারিত আলোচনা হবে।

ইতিমধ্যেই এই আন্তর্জাতিক সম্মেলন সফল করার জন্য যুক্তরাজ্য ও ফ্রান্সে সংবাদ সম্মেলন করা হয়েছে এবং কানাডা, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপানসহ বিশ্বের নানা দেশে প্রস্তুতিমূলক বৈঠক সম্পন্ন হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন এনআরবি ওয়ার্ল্ড প্রবাসীদের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি ও বিনিয়োগ উৎসাহিত করতে কাজ করে যাচ্ছে। এবারের এই সামিট আয়োজনে বিজনেস আমেরিকা ম্যাগাজিন, অর্থকণ্ঠ এবং গ্লোবাল এনআরবি চেম্বার আনুষ্ঠানিকভাবে সহযোগিতা প্রদান করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com