November 11, 2026, 8:57 pm
সর্বশেষ সংবাদ:
নাৎসিদের মতো পালিয়ে যাওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ছয় মাসের মধ্যে নগর স্বাস্থ্যসেবায় নতুন মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী এনবিআর বিলুপ্ত করে দুই ভাগ চূড়ান্ত, শিগগিরই আইন হবে: অর্থমন্ত্রী সারের ডিলার নিয়োগ নিয়ে সংসদে হট্টগোল প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক বৈঠক ঘনবসতি এলাকায় ছাড়পত্র ছাড়াই প্লাস্টিক কারখানা, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা লিডার্স লাউঞ্জে বিশ্বের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় অনেক বাধা পেরিয়ে তাঁরা এখন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের শিক্ষার্থী সারের ডিলারশিপ নিয়ে হাসনাতের প্রশ্নের জবাব কৃষিমন্ত্রীর, তুমুল প্রতিবাদ বিরোধী দলের সামনে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে: অর্থমন্ত্রী

ঢাকায় নন-এমপিও শিক্ষকদের অবস্থান কর্মসূচি আজ

Reporter Name
  • Update Time : Monday, August 24, 2026
  • 94 Time View

দীর্ঘদিন ধরে বেতন-ভাতা বঞ্চিত নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা তাদের প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে আজ সোমবার ঢাকায় অবস্থান কর্মসূচি পালন করছেন। বাংলাদেশ নন-এমপিও শিক্ষক-কর্মচারী পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিশেষ অনুমতি সাপেক্ষে শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি পালনের সুযোগ পেয়েছেন আন্দোলনকারীরা।

ডিএমপির পক্ষ থেকে কর্মসূচির জন্য ২১টি কঠোর শর্ত জুড়ে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে নির্ধারিত স্থানের বাইরে অবস্থান না করা, জননিরাপত্তা বা যাতায়াতে বিঘ্ন না ঘটানো এবং কোনো উসকানিমূলক বা ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয় এমন বক্তব্য প্রদান থেকে বিরত থাকা। আইনশৃঙ্খলা রক্ষা এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে আন্দোলনকারীদের পুলিশের নির্দেশনা মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে দায়িত্ব সংশ্লিষ্ট আয়োজকদের ওপর বর্তাবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

আন্দোলনরত শিক্ষক নেতারা জানিয়েছেন, বছরের পর বছর বেতনহীন অবস্থায় পাঠদান চালিয়ে আসা এসব শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ে তারা বদ্ধপরিকর। যোগ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্তির মাধ্যমে তাদের জীবনযাত্রার মান নিশ্চিত করার আহ্বান জানিয়ে তারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণভাবে ধারাবাহিকভাবে কর্মসূচি চালিয়ে যাবেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com