August 18, 2026, 9:50 am

ঢাকায় পুলিশের অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৪

Reporter Name
  • Update Time : Sunday, August 9, 2026
  • 19 Time View
30

রাজধানী ঢাকায় অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত বিশেষ অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ৫০৪ জনকে আটক করা হয়েছে। বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এই অভিযানে মোট ৩৫টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।

অভিযানকালে পুলিশ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অপরাধমূলক সরঞ্জাম জব্দ করেছে। উদ্ধারকৃত মালামালের তালিকায় রয়েছে প্রায় ৩০ কেজি গাঁজা, ইয়াবা, হেরোইন, ফেন্সিডিল এবং নগদ ৮ হাজার ৭৫০ টাকা। এছাড়া ২২ রাউন্ড কার্তুজ, দেশীয় অস্ত্রসহ বিভিন্ন ইলেকট্রনিক সরঞ্জাম ও চোরাই সামগ্রীও উদ্ধার করা হয়েছে। আইন অনুযায়ী গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com