November 18, 2026, 3:10 pm
সর্বশেষ সংবাদ:
৩ মাসে সঞ্চয়পত্রের নিট বিক্রি বেড়েছে ৪৮৯ কোটি টাকা প্রবল ঘূর্ণিঝড় হয়ে উঠল ‘আকভান’, বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি ১৮,৫৭৮ থেকে ২৪,২০৪ টাকা করার প্রস্তাব সিপিডির চিকিৎসকদের বদলি-পদায়নে নতুন নির্দেশনা, বন্ধ ম্যানুয়াল আবেদন ক্রাউন প্লাজা এয়ারপোর্টের মিট কার্নিভাল: মাংসের স্বাদে নতুন চমক গাজীপুর, গোপালগঞ্জ ও নারায়ণগঞ্জে ২৬ প্লাটুন আনসার মোতায়েন আগামী বছরের শুরুতে ঢাকায় আসছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট সেনাবাহিনীর স্বল্প মেয়াদে নিয়োগ প্রকল্পে পরিবর্তন আনছে ভারত সরকার, কেন এ নিয়ে বিতর্ক ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে পশ্চিমা বাণিজ্যনীতির বিরুদ্ধে সি-পুতিনের তোপ, লড়াইয়ের অঙ্গীকার কিশোরগঞ্জে পুলিশের অভিযানে নিষিদ্ধ আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

ঢাকার তাপমাত্রা নামল ১৭ ডিগ্রিতে

Reporter Name
  • Update Time : Tuesday, December 9, 2025
  • 197 Time View

সারা দেশের মতো রাজধানী ঢাকায়ও বাড়তে শীতের আমেজ। ক্রমান্বয়ে তাপমাত্রার পারদ কমতে শুরু করেছে। আজ ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ ডিগ্রি সেলসিয়াস। যা গত কয়েকদিনের তুলনায় কিছুটা বেশি শীতল আবহ তৈরি করেছে। তবে দিনের বাকি সময়ের আবহাওয়া শুষ্কই থাকতে পারে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। এসময় উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রায়ও উল্লেখযোগ্য পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।

পূর্বাভাসের তথ্য অনুযায়ী, ঢাকায় আজ সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৭.২ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ ডিগ্রি সেলসিয়াস। আর সকাল ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

এ ছাড়া আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৩০ মিনিটে হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

অন্যদিকে, সোমবার রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আর দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা কমতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com